চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাচ্চাদের’ মতো হারতে চান না মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও তার দল খেলছে ফুটবল ম্যাচে, উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নতুন মৌসুমে প্রথম ম্যাচে হেরে যাত্রা শুরু করতে চলেছিল ইন্টার মিয়ামি। নিউইর্য়ক সিটির বিপক্ষে ৯০ মিনিট শেষে হারের স্কোরলাইনে ছিল ১০ জনের মিয়ামি। শেষ মিনিটে সতীর্থকে দিয়ে গোল কারান লিওনেল মেসি। ড্রয়ে এক পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

চেজ স্টেডিয়ামে রোববার সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। নাটকীয় ম্যাচে ড্রয়ের পর মেসিকে নিয়ে মাশ্চেরানো বলেছেন, ‘সে একদম বাচ্চার মতো খেলছে, কারণ সে হারতে চায় না। তার এই চেতনাকে আমাদের যথাযথ সম্মান দিতে হবে এবং ধরে রাখতে হবে। মাঠে তিনি যা করেন সেগুলো সতীর্থদের সঙ্গেও ভাগ করেন, দলকে সবসময় উদ্দীপনা দেন এবং এই কাজ ৩৭ বছর ধরে করছে।’

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মিয়ামি। ডানপ্রান্ত থেকে মেসির দারুণ এক অ্যাসিস্টে পঞ্চম মিনিটে গোল করেন টমাস আভিলেস। সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখে বিপদে ফেলে দেন দলকে। মিয়ামি ১০ জনের দল হয়ে যাওয়ার তিন মিনিট পর সমতা ফেরায় নিউইয়র্ক। মিতিয়া ইলেনিচের গোলে ১-১ করা দলটি এগিয়ে যায় ৫৫ মিনিটে। এবারের গোলদাতা আলোনসো মার্টিনেজ।

নিউইয়র্ক সিটি এগিয়ে থেকে ম্যাচ যখন প্রায় শেষ করে ফেলছিল, তখন আবারও মেসি-ঝলক। মাঝ মাঠের একটু উপরে সেগোভিয়ার থেকে বল পাওয়া মেসি অনেকখানি দৌড়ে সামনে এগিয়ে গিয়ে পাস দেন বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকেই। ভেনেজুয়েলা মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার উপর দিয়ে দারুণ এক শটে মিয়ামিকে সমতায় ফেরান। তাতে কোচ হিসেবে এমএলএস অভিষেকে প্রথম ম্যাচে অন্তত একটি পয়েন্ট তুলতে পারেন আর্জেন্টাইন মাশ্চেরানো।

Tags: আর্জেন্টিনাএমএলএসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

নতুন শিল্প সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান

Next Post

কানাডায় বসন্ত ও পিঠা উৎসব

Next Post
বাংলাদেশি কমিউনিটির পিঠা ও বসন্ত উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বসন্ত ও পিঠা উৎসব

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT