চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়া খেলতে নেমে বড় হার মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচে খেলোয়াড়রা মাঠে ব্যথা বা অসুস্থতা অনুভব করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে অবশ্য মাঠে নামানো হয়নি বিশ্বজয়ীকে। মেসিকে ছাড়া খেলতে নেমে দল দেখেছে হারের মুখ। আটলান্টার বিপক্ষে ৫-২ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে টাটা মার্টিনোর দল।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শনিবার মধ্যরাতে মুখোমুখি হয় আটলান্টা ও মিয়ামি। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে লিওনার্দো ক্যাম্পানা জোড়া পেলেও শেষপর্যন্ত হার সঙ্গী হয়েছে টানা জিততে থাকা দলটির। মেসি ক্লাবে যোগ দেয়ার পর গত দুমাসে ১২ ম্যাচের মধ্যে এটি ইন্টার মিয়ামির প্রথম হার।

ম্যাচের ২৫ মিনিটে ইকুয়েডর ফরোয়ার্ড ক্যাম্পানার গোলে এগিয়ে যায় মিয়ামি। ত্রিস্তান মুয়ুম্বা আটলান্টাকে সমতায় ফেরানোর পর মিয়ামির কামাল মিলার নিজেদের জালে বড় জড়ালে এগিয়ে যায় স্বাগতিক আটলান্টা। এরপর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে আটলান্টার পক্ষে জিওর্জস গিয়াকউমাকিস ও টাইলর ওলফ আরও দুটি গোল করেন। মিয়ামির হয়ে এই অর্ধে ব্যবধান কমান প্রথম গোলটি করা ক্যাম্পানা।

টানা ম্যাচ খেলে বেশ ক্লান্ত ৩৬ বর্ষী মেসি। যে কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন মাঠের বাইরে। সেসময় মেসির চোট নিয়ে শঙ্কা দেখা দিলেও বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি তা উড়িয়ে দেন।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতার মাঠে হওয়ার কারণে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। এমন জানিয়ে সেই ম্যাচে মেসিকে স্কোয়াডে রাখা না হলেও ক্লাবে ফেরার পরও আটলান্টার বিপক্ষে মেসি মাঠে নামেননি। তাই চোট নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা।

চলতি মৌসুমে লিগে মিয়ামির এটি ১৫তম হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৮টিতে জয় পেয়েছে মেসির দল। ৪ ম্যাচে করেছে ড্র। তাতে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে মিয়ামি।

Tags: এমএলএসক্যাম্পানাটাটা মার্টিনোমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Next Post

বাবা হারালেন রুবেল

Next Post
রুবেল ও তার পরিবারের ছবি, বাবা ও সন্তানদের সঙ্গে আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন রুবেল

চ্যানেল আই অনলাইন: চরম দূষণ ও পরিবেশের ক্ষতি, অবৈধ ইটভাটা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

পাইকগাছায় অবৈধভাবে চলছে ইটভাটার কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT