চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে সুয়ারেজকে মিয়ামিতে দেখা ‘অসম্ভব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 09, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় মেসি ও সুয়ারেজ উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ক্লাব সতীর্থ বার্সেলোনা সময়কার ‘এমএসএন’ জুটির একজন লুইস সুয়ারেজও যোগ দিচ্ছেন লিওনেল মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে, এমন খবর বাতাসে উড়লেও উরুগুয়ে স্ট্রাইকার জানিয়ে দিলেন- মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্লাবে দেখা হচ্ছে না তার।

দুদিন আগে মেসি নিশ্চিত করেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন। আগামী মাসের শুরুতে ক্লাবটির সঙ্গে চুক্তি সারবেন ৩৫ বর্ষী মহাতারকা। তারপরই আলোচনায় আসে মেসির ঘনিষ্ঠ বন্ধু সুয়ারেজের নামও।

ছয় মৌসুম একসঙ্গে ন্যু ক্যাম্প মাতিয়েছেন মেসি-সুয়ারেজ, জুটিতে ছিলেন নেইমারও। বার্সার হয়ে চারটি করে লা লিগা ও কোপা ডেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন দুবন্ধু।

গত মৌসুমে ইউরোপ ছাড়ার পর আলোচনা শুরু হয়েছিল সুয়ারেজ যোগ দেবেন মিয়ামিতে। এবারের মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় দলবদল, মেসির মিয়ামি সিদ্ধান্তের পর আবারও সেই আলোচনার পালে নতুন হাওয়া লাগে। গত মৌসুমে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন ৩৬ বর্ষী সুয়ারেজ।

উরুগুয়ের এক পত্রিকায় সাক্ষাৎকারে ৩৬ বর্ষী সুয়ারেজ জানিয়েছেন, মিয়ামিতে যোগ দেয়ার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। তাছাড়া ব্রাজিলের ক্লাবটিতে এখনও ১৮ মাস বাকি আছে চুক্তির।

‘এটি মিথ্যা এবং অসম্ভব। আমি গ্রেমিওতে খুব খুশি আছি। ক্লাবটির সঙ্গে আমার ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে।’

সুয়ারেজ মিয়ামিতে না গেলেও মেসির আরেক সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস ইন্টার মিয়ামির সঙ্গে আলোচনা করেছেন। গতমাসেই বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক বিদায় নেন এ তারকা। সৌদি আরবের ক্লাব আল নাসের ও আল হিলালের সঙ্গেও আলোচনা চলছে তার।

Tags: বার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

আগুন লেগে একই পরিবারের ৫ জন দগ্ধ

Next Post

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

Next Post
আকাশে বাতাসের দিক নির্দেশক উইন্ডমিল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

তিনজন পুরুষ হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোনামহীন হলেও যে ছবিটি অনেক কথা বলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT