চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:37 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in জনপদ, দিনাজপুর
A A
কাউন্সিলরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কাদের মিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা ও সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী কাউন্সিলর।

শনিবার ৪ ফেব্রুয়ারি  বিকাল ৩টার দিকে ঘোড়াঘাট পৌরসভার হলরুমে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ঘোড়াঘাট থানায় এনিয়ে অভিযোগ দায়েরও করেছেন ওই নারী কাউন্সিলর।

সংবাদ সম্মেলন এবং থানায় অভিযোগে ওই ভুক্তভোগী নারী কাউন্সিলর লিখিত বক্তব্যে বলেন, বেশ কিছু দিন ধরে কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুল কাদের মিয়া আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। সুযোগ বুঝে বেশ কয়েকবার আমার শরীরে হাতও দিয়েছেন তিনি। কিন্তু আত্মসম্মানের ভয়ে কারও কাছে কিছু বলতে পারিনি।

তিনি আরও বলেন, আবদুল কাদের মিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টাসহ এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেও হয়রানি থেকে মুক্তি মেলেনি।

গত ২১ জানুয়ারি প্যানেল মেয়র আবদুল কাদের মিয়া তার ফোন থেকে আমাকে ফোন দিয়ে তার বাড়িতে আসতে বলেন। তার সব কল রেকর্ড করে রাখা আছে। বিষয়টি তাৎক্ষণিক পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলনকে মৌখিকভাবে অবগত করা হয়। একই সঙ্গে গত ২৩ জানুয়ারি লিখিতভাবে মেয়রের কাছে অভিযোগ দেয়া হয়।

নারী কাউন্সিলর হয়রানির ঘটনার বিষয়ে ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলনের সঙ্গে কথা হলে তিনি বলেন,’আমি বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণায়লয়ের বিভিন্ন দপ্তরে অবগত করেছি। মন্ত্রণালয়ের দাপ্তরিক নির্দেশ মতো ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভুক্তভোগী নারী আরও জানান, এ হয়রানির পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুস সালাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

অভিযুক্ত আব্দুল কাদের প্যানেল মেয়রের পাশাপাশি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর। এবং ভুক্তভোগী সংরক্ষিত-৩ নং ওয়ার্ডের(৭, ৮ ও ৯) মহিলা কাউন্সিলর।

Tags: অভিযোগযৌন হয়রানি
Previous Post

তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরিয়ে নেয়া হচ্ছে

Next Post

তিনি নিজেই নিজের অনুপ্রেরণা

Next Post
দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি নিজেই নিজের অনুপ্রেরণা

শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত শিক্ষার্থীর বিচার দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT