চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর কয়টি ভেন্যুতে হবে বিশ্বকাপ, কেমন হবে মাঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেক্সিকো- নাম শুনলেই প্রথমে মাথায় আসে হলিউড মুভিতে দেখা ড্রাগ মাফিয়া-গ্যাংস্টার বা অস্ত্রহাতে হেঁটে বেড়ানো মানুষের কথা। কয়েকদিন হল সহিংসতা ঘটছে এক মাফিয়ার প্রাণ হারানো ঘিরে। সেই দেশটিতে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে। মূল আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকছে আরেক সহ-আয়োজক কানাডা। জেনে নেয়া যাক বিশ্বকাপের ভেন্যু হিসেবে কেমন হবে মেক্সিকো।

১৯৭০ এবং ১৯৮৬ বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকোতে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তৃতীয়বার মেগা টুর্নামেন্ট আয়োজনের কৃতিত্ব অর্জন করবে দেশটি।

টুর্নামেন্টে মোট ১০৪ ম্যাচ হবে, যার মধ্যে মেক্সিকোর তিন স্টেডিয়ামে গ্রুপপর্ব থেকে নকআউট পর্ব পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ হবে। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে হবে আসরের উদ্বোধন। খেলবে মেক্সিকো ও সাউথ আফ্রিকা। বাকি দুটি স্টেডিয়াম হল- এস্তাদিও মন্তেরে ও এস্তাদিও আকরন।

এস্তাদিও আজতেকার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮৩,০০০। ১৯৬৬ সালে উদ্বোধিত স্টেডিয়ামটি বিশ্বের কয়েকটি স্টেডিয়ামের মধ্যে একটি যারা দুবার বিশ্বকাপ ফাইনাল আয়োজন করেছে। এই স্টেডিয়ামে ১৯৭০ সালে পেলের হাত ধরে ব্রাজিল এবং ১৯৮৬তে ম্যারাডোনার আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। ২০২৬এ এখানে উদ্বোধনী ম্যাচসহ ৫টি খেলা হবে, যার মধ্যে রয়েছে রাউন্ড অব ৩২ এবং ১৬এর ম্যাচও। এটি ক্লাব আমেরিকা এবং মেক্সিকো জাতীয় দলের হোম গ্রাউন্ড।

মন্তেরে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ৫৩,৫০০। ২০১৫ সালে খোলা আধুনিক স্টেডিয়ামটি মেক্সিকান লিগের ক্লাব রায়াদোসের হোম ভেন্যু। এটি পর্বতমালা ঘেরা সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত এবং ২০২৬এ ৪টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে একটি রাউন্ড অব ৩২এর। ইতিহাসে এটি মেক্সিকোর সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোর একটি, যা পরিবেশবান্ধব অবকাঠামোর জন্য প্রশংসিত।

এস্তাদিও আকরনের ধারণ ক্ষমতা প্রায় ৪৮,০০০। ২০১০ সালে উদ্বোধিত স্টেডিয়ামটি চিভাসের হোম গ্রাউন্ড। ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের ৪টি ম্যাচ হবে এখানে। স্টেডিয়ামটি ২০১১ প্যান আমেরিকান গেমসের মতো ইভেন্ট আয়োজন করেছে।

সবমিলিয়ে ১৩টি ম্যাচে হবে মেক্সিকোতে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি চার মাস। ইতিমধ্যেই নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে দেশটির সরকার। বিশ্বকাপের তিনটি কেন্দ্র যদিও অপরাধপ্রবণ এলাকাগুলো থেকে অনেকদূরে, তবুও কোন ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপকানাডামেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

‘সার্ককে গতিশীল করতে চায় বাংলাদেশ’

Next Post

১৮ দিনের বইমেলায় ‘জিরো ওয়েস্ট’সহ নতুন যতো উদ্যোগ

Next Post

১৮ দিনের বইমেলায় ‘জিরো ওয়েস্ট’সহ নতুন যতো উদ্যোগ

পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT