চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেলে চালু হচ্ছে আরও দু’টি স্টেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মেট্রোরেল ট্রেন চলাচল করছে উঁচু রেলপথে, ঢাকা শহরের পাশে নদীর পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রোরেল কর্তৃপক্ষ ১৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ থেকে যাত্রীদের জন্য আরও দুটি স্টেশন চালু করতে যাচ্ছে। স্টেশন দুটি হলো উত্তরা এবং মিরপুর-১০।

আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা মেট্রো স্টেশন এবং পয়লা মার্চ থেকে মিরপুর-১০ স্টেশন যাত্রীদের জন্য চালু হবে।’

তিনি জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) মেট্রোরেল দিয়াবাড়ী থেকে যাত্রা শুরু করে উত্তরা সেন্টার স্টেশন, পল্লবী স্টেশন ও মিরপুর-১০ স্টেশনে থামবে এবং মেট্রোরেলের এ যাত্রা শেষ হবে আগারগাঁওয়ে ।

এর আগে, ২৫ জানুয়ারি থেকে জনসাধারণের জন্য পল্লবী স্টেশনটি খুলে দেয়া হয়। উত্তরা-আগারগাঁও রুটের নয়টি মেট্রোরেল স্টেশনের মধ্যে এ নিয়ে পাঁচটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, উত্তরা থেকে আগারগাঁও রুটের বাকি চারটি স্টেশনও  মার্চে খুলে দেয়া হবে। জুলাই মাসে সকাল থেকে মাঝরাত পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চালু করার প্রস্তুতিও নেয়া হচ্ছে।’

বর্তমানে এ রুটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম দ্রুতগতির এলিভেটেড মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করেন। এটি এমআরটি লেন-৬ হিসেবে পরিচিত।

কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, রুটটি ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চালুর আগেই আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই ট্রেন সার্ভিস সম্প্রসারণের কথা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, এমআরটি লাইন-৬ উদ্বোধনের পরে ২৯ দিনেই মেট্রোরেল ২.৪৬ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

Tags: এমআরটি লাইন-৬মেট্রোরেল
Previous Post

জুয়েলারি মেলায় বাহারি ডিজাইনের স্বর্ণ প্রদর্শন

Next Post

মার্টিনেজকে দেখেই অনুপ্রাণিত রুপনা

Next Post
নারী ফুটবল খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছে, অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিনেজকে দেখেই অনুপ্রাণিত রুপনা

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে গাড়ি ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT