চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোলার প্যানেলে প্রয়োজনের ১০% বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 02, জুন 2026
in বাংলাদেশ
A A
সোলার প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন, মেটলাইফ বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ১০ শতাংশ পর্যন্ত উৎপাদনের লক্ষ্যে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতা সম্পন্ন অন-গ্রিড সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করেছে মেটলাইফ বাংলাদেশ।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ও টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ মেটলাইফ। সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানটির উদ্যোগ তাদের সে প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ৭৪ বছরেরও বেশি সময় ধরে দেশে বীমা সেবা দিয়ে আসছে মেটলাইফ। প্রতিষ্ঠানটি আধুনিক ও পরিবেশবান্ধব রূপান্তরের মাধ্যমে কাজের পরিবেশের ধারাবাহিক উন্নয়ন ঘটিয়ে চলেছে।

মেটলাইফের সোলার প্যানেল স্থাপন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দেশের জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে, বাণিজ্যিক পরিসরে ছাদের ওপরে বসানো সোলার প্যানেল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “দেশে ব্যবসা পরিচালনায় এবং সেবাদানের ক্ষেত্রে টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমাদের প্রধান কার্যালয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে আমরা প্রমাণ করেছি যে প্রগতি ও পরিবেশ সংরক্ষণ একই সাথে বজায় রাখা সম্ভব।

দেশের এক নম্বর জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি জাতীয় অগ্রাধিকারমূলক উদ্যোগগুলোকে সমর্থন করা এবং আমাদের গ্রাহক, কর্মী ও সমাজের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

জাতীয় গ্রিড সংযোগের কঠোর মানদণ্ড ও নিয়মাবলী অনুসরণ করে এই প্রকল্পের কারিগরি বাস্তবায়ন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪।

Tags: বিদ্যুৎ ও জ্বালানিবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সোলার প্যানেলসৌরবিদ্যুত
Previous Post

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান

Next Post

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

অর্থমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, বাজেটের লক্ষ্য ব্যাখ্যা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT