চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু ও তরুণদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 04, মে 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
Meta এর লোগো সহ আধুনিক বহুতল অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম তার ব্যবহারকারী শিশু ও তরুণদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন তথ্য গোপনীয়তা নিয়ন্ত্রক ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ ওই মার্কিন কমিশনের।

বৃহস্পতিবার (৪ মে) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মেটাকে শিশুদের তথ্য ব্যবহার করে অর্থ উপার্জন করা থেকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছে এফটিসি।

এফটিসি বলছে, ‘কোম্পানির অনেকটা ইচ্ছাকৃত তরুণ ব্যবহারকারীদের ঝুঁকির মধ্যে ফেলেছে। এছাড়া ফেসবুককে তার ব্যর্থতার জন্য জবাব দিতে হবে।’ সংস্থাটি বলছে, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ‘ফেসবুকের গোপনীয়তা প্রোগ্রামে বেশ কিছু ঘাটতি এবং দুর্বলতা’ পাওয়া গেছে। আর এটি জনসাধারণের জন্য যথেষ্ট ঝুঁকি তৈরি করেছে।

এতে বলা হয়েছে, এর ব্যবহারকারীদের মধ্যে ১৩ বছরেরও কম বয়সী শিশুদেরকে অপরিচিতদের সাথে চ্যাট করার অনুমতি দিয়েছে মেটা কোম্পানি।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও বলছে, ব্যবহারকারী টানা ৯০ দিন অ্যাপ ব্যবহার না করলে মেটা তার অ্যাক্সেস (প্রবেশ) বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। অথচ তৃতীয় পক্ষের যে কেউ তার ব্যক্তিগত তথ্য দেখার সুযোগ পাচ্ছে।

এদিকে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, এই পদক্ষেপটি একটি ‘রাজনৈতিক স্টান্ট বা কৌশল’।

মেটার মুখপাত্র বলেন, ‘যেখানে টিকটোকের মতো চীনা সংস্থাগুলোকে আমেরিকার মাটিতে বাধা ছাড়াই কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে মেটাকে বাজার থেকে বের করার চেষ্টা করছে’।

এছাড়াও অ্যান্ডি এফটিসির চেয়ারম্যান লিনা খানকে আমেরিকায় ব্যবসার বিরোধিতা করার জন্য অভিযুক্ত করেন।

Tags: ইনস্ট্রাগ্রামফেসবুক
Previous Post

পিএসজি ছাড়তে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের স্লোগান

Next Post

অনন্ত জলিল ছোটলোক বলায়, যা বললেন জয় চৌধুরী

Next Post
জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত জলিল ছোটলোক বলায়, যা বললেন জয় চৌধুরী

অভিনেতা মাইকেল ডগলাসের ছবি, আধুনিক শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে মাইকেল ডগলাস পাবেন বিশেষ পাম দ'র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT