চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 27, আগস্ট 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিশ্বের নেতারা একত্রিত, গুরুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের অনলাইন নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় যেতে সম্মত হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। সমঝোতার আওতায় কিশোর ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সময়সীমা, নোটিফিকেশন নিয়ন্ত্রণসহ বেশ কিছু নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সমঝোতার অংশ হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোরদের ব্যবহার নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন নিয়ম চালু করবে মেটা। পরিকল্পনা অনুযায়ী, কিশোররা দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। তবে মেসেজ আদান-প্রদানের সময় এই সীমার মধ্যে গণনা করা হবে না। এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিশোরদের নোটিফিকেশন বন্ধ থাকবে।

স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্তও নোটিফিকেশন বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। কিশোরদের পোস্টে কারা লাইক দিয়েছে, সেই তথ্যও অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন না। মেটা জানিয়েছে, নতুন নিয়মগুলোর বেশিরভাগই ছয় মাসের মধ্যে চালু করা হবে। শিশু ও কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার নতুন ব্যবস্থা কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

মামলার মূল অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করেছে মেটা। প্রায় তিন দশক পুরোনো মার্কিন শিশু অনলাইন গোপনীয়তা আইনের আওতায় মামলাটি করা হয়। তবে শুধু তথ্য সংগ্রহ নয়, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে মেটা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল কি না, সেটিও মামলার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। মামলার বিচার কার্যক্রম মাত্র পাঁচ দিন চলার পরই সমঝোতার সিদ্ধান্ত আসে।

Tags: মেটাসমঝোতা
Previous Post

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

Next Post

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Next Post
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, ধোঁয়া ও আগুনের লাল আলো ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নেপালে উদ্ধার অভিযানে সেনারা সরঞ্জাম নিয়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT