চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে মেসিকে কেন বার্সায় ফেরাতে চাচ্ছেন লাপোর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও লাপোর্তা একে অপরকে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে কাউকে না জানিয়ে লিওনেল মেসির ন্যু ক্যাম্প ভ্রমণ। বার্সেলোনার ঘরের মাঠের সবুজ ঘাসের সঙ্গে মহাতারকার রয়েছে অনেক স্মৃতি। সম্প্রতি চিরচেনা ভেন্যুতে নিরবে ঘুরে গেছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন। মেসির ভ্রমণের কথা জানতেন না খোদ বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও। হঠাৎ বিশ্বজয়ীর ন্যু ক্যাম্পে আসাতে বিস্মিত হয়েছেন তিনিও। কথা বলেছেন মেসির বার্সায় ফেরা নিয়ে, তবে সেটা মাঠের খেলায় নয় বলেছেন সেটিও।

লাপোর্তা বলেছেন, ‘আগে থেকে জানতাম না তিনি আসবেন। এটা তার ঘর। এটা খেলাধুলার জগতে খুবই সুন্দর ছোট একটি মূহূর্ত।’

২০২১ সালে ন্যু ক্যাম্প ছেড়েছেন মেসি। দুই মৌসুম ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মেজর লিগ সকারে। ক্লাবতে ২০২৮ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।

লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মেসির বার্সেলোনায় ফেরত আসা দেখতে চাই। আমরা তাকে ভালোবাসি। চাই মেসি সর্বকালের সেরা ফুটবলীয় সংবর্ধনা পাক। ক্যাম্প ন্যুর কাজ শেষে এক লাখের উপর দর্শক ধারণ করতে পারবে। ঠিক সেসময় মেসিকে সবচেয়ে বড় সংবর্ধনা দেয়া হতে পারে।’

মেসির বার্সা ছেড়ে যাওয়া নিয়ে লাপোর্তা বলেছেন, ‘সবকিছু ব্যতিরেখে মেসি বার্সা ছাড়ায় কোন আক্ষেপ ছিল না। ব্যক্তির চেয়ে বার্সা অনেক উপরে। যা আমরা অবশ্য সেসময় চাইওনি।’

ধারে অল্প সময়ের জন্য হলেও মেসিকে আবারও বার্সেলোনায় দেখা যাবে কিনা? সভাপতি বলেছেন, ‘মেসি, আমাদের খেলোয়াড় ও সদস্যদের প্রতি সম্মান রেখে বলছি, এটি সঠিক সময় নয়। এমনটা একদম অকল্পনীয়ও বটে। আমরা তার সংবর্ধনার জন্য প্রস্তুতি নিচ্ছি, যা বিশ্বের সেরা হবে। আমরা চাই মেসি যেটির যোগ্য, সেটি যেন তিনি পান।’

Tags: ইন্টার মিয়ামিক্যাম্প ন্যুপিএসজিবার্সেলোনামেসিহুয়ান লাপোর্তা
Previous Post

অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে: অর্থ উপদেষ্টা

Next Post

এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা-হিমু

Next Post
বাংলাদেশের আর্চাররা এশিয়ান আর্চারির ফাইনালে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা-হিমু

মাঠে নামানো ১৮ হাজার সদস্যের নিরাপত্তা দল. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের নামে না/শকতা ঠেকাতে মাঠে নামছে ১৮ হাজার সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT