চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজে ‘সর্বোচ্চ বেসামরিক পদক’ নিতে যাননি মেসি

বিবৃতিতে ব্যাখ্যা করেছেন কারণও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি হোয়াইট হাউজে পৌঁছানোর সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন লিওনেল মেসি, শনিবার রাত থেকেই চাউর খবরটি। মহাতারকার হাতে পুরস্কারের পদক তুলে দেয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে লিওনেল মেসি অনুষ্ঠানে হাজি হতে পারেননি।

মেসির পক্ষে দেয়া এক বিবৃতিতে কারণ খোলাসা করা হয়েছে। বলা হয়েছে, ‘হোয়াইট হাউজ ফিফাকে জানিয়েছিল, তারা ডিসেম্বরের শেষে ক্লাবকে জানিয়েছিল যে লিওকে এই স্বীকৃতি দেয়া হবে।’

‘লিও ক্লাবের মাধ্যমে, হোয়াইট হাউজে একটি চিঠি পাঠিয়েছিলেন যে, তিনি গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়া একটি বিশেষ অর্জন। কিন্তু সাংঘর্ষিক সময়সূচি ও পূর্বের প্রতিশ্রুতির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। ধন্যবাদ জানিয়ে অদূর ভবিষ্যতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে আশা করছেন।’

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের এ পদক দিয়ে সম্মানিত করে থাকেন।

পুরস্কার নিতে অন্য প্রার্থীদের সবাই এসেছিলেন। কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন থেকে শুরু করে হিলারি ক্লিনটন, কেউই বাদ ছিলেন না।

সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড আটবার। একবার বিশ্বকাপ, দুবার কোপা আমেরিকা, চারবার চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৪৬ ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড়। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করা মেসি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন।

প্রথম পুরুষ ফুটবলার হিসেবে এই সম্মান পেলেন মেসি। যুক্তরাষ্ট্রের দুবারের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার মেগান র‍্যাপিনো সম্মননাটি পান ২০২২ সালে।

Tags: জো বাইডেনট্রাম্পফিফামিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় কম্বল বিতরণ

Next Post

গাজায় ইসরায়েলি হামলায় বহু হতাহত

Next Post
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় বহু হতাহত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, ইসলামি সংগঠনের পরিচিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT