চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ ভূমিকম্পের শিকার তুরস্ক ও সিরিয়ার অনেক এলাকা ৭.৮ মাত্রার কম্পনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চাপা পড়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৬ হাজার। হৃদয়বিদারক ঘটনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের মানুষরাও।

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বকাপজয়ী মহাতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আহ্বান পোস্ট করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

পোস্টে মেসি লিখেছেন, ‘তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো শিশু। তাদের পরিবারের জন্য সময়টি দুঃখের। তাদের প্রতি আমার সহানুভূতি। শুরু থেকেই ইউনিসেফ শিশুদের সুরক্ষায় এসব অঞ্চলে (ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত) কাজ করছে। সকলের সাহায্য এখন খুবই মূল্যবান।’

জাতিসংঘের শিশু বিষয়ক ফাণ্ড ইউনিসেফ সহায়তার জন্য এগিয়ে এসেছে। সংস্থাটি তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য অর্থ সংগ্রহ করছে। মেসি তাদের হয়ে বিশ্ববাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মহাতারকা সংস্থাটির শুভেচ্ছা দূতও।

Tags: তুরস্কভূমিকম্পমেসিলিড স্পোর্টসসিরিয়া
Previous Post

নতুন বাজার সৃষ্টিতে পোশাকশিল্প উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

‘শিবির’ ট্যাগ দিয়ে রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতনের অভিযোগ

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'শিবির' ট্যাগ দিয়ে রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতনের অভিযোগ

সাফ অনূর্ধ্ব-২০ জয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের সংবর্ধনা পেল সাফ অনূর্ধ্ব-২০ জয়ী বীরকন্যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT