চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লস অ্যাঞ্জেলেস ম্যাচে খেলে আর্জেন্টিনায় যাবেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি লস অ্যাঞ্জেলেস ম্যাচে খেলছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ইন্টার মিয়ামি ছেড়ে লিওনেল মেসির জাতীয় দলে আগেই যোগ দেয়ার কথা ছিল। তবে সোমবার লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলে আর্জেন্টিনা শিবিরে অংশগ্রহণ করবেন এ মহাতারকা। মিয়ামির কোচ টাটা মার্টিনো এমনটাই জানিয়েছেন।

গত সপ্তাহে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না বিশ্বজয়ী মেসি। শেষ দিকে নেমে একটি গোল করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ২-০ গোলের জয়ের পর কোচ টাটা মার্টিনো বলেছিলেন, মেসিকে ছাড়া জেতা শিখতে হবে। কারণ তিন ম্যাচে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে পাওয়া যাবে না।

লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ম্যাচের আগের দিন মার্টিনো অবশ্য নিশ্চিত করেছেন মিয়ামির হয়ে আরও একটি ম্যাচ খেলবেন মেসি। এরপরই আন্তর্জাতিক বিরতিতে যাবেন এলএম টেন।

৬০ বর্ষী মার্টিনো বলেন, ‘গতবারের চ্যাম্পিয়ন দলটির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমার মনে হয় না মেসির বিশ্রাম নেয়া দরকার। আমার মতে, লস অ্যাঞ্জেলেস এফসি লিগের সেরা দলগুলোর মধ্যে একটি। এই দলটি অনেক ভারসাম্যপূর্ণ। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মেসি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ম্যাচে অবশ্যই খেলবেন।’

কাতার বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের জার্সিতে চারটি প্রীতি ম্যাচ খেলেছেন ৩৬ বর্ষী মেসি। এবার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন।

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপে যাওয়ার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ইতিমধ্যেই দল দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

৮ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর, পাঁচদিন পর বলিভিয়ার বিপক্ষে আকাশী-নীলরা মাঠে নামবে।

Tags: আর্জেন্টিনাইকুয়েডরএমএলএসটাটা মার্টিনোবিশ্বকাপ বাছাইমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

পিরোজপুরের দুটি আসনে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত বৈধ: হাইকোর্ট

Next Post

‘গদর ২’-এর সাকসেস পার্টিতে তিন খান, সানিকে জড়িয়ে ধরলেন শাহরুখ!

Next Post
তিন খান ও সানি কুমার গদর ২ পার্টিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গদর ২’-এর সাকসেস পার্টিতে তিন খান, সানিকে জড়িয়ে ধরলেন শাহরুখ!

খুলনায় জ্বালানি তেল উত্তোলন ও পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় জ্বালানি তেল উত্তোলন-পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT