চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে জুটি বাঁধতে মিয়ামিতে সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও সুয়ারেজ একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি ছেড়ে লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর আলোচনায় আসেন লুইস সুয়ারেজও। কথা ছড়িয়েছিল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে তিনি যোগ দেবেন। নানা আলোচনার পর এবার ফ্রি এজেন্ট হয়ে মিয়ামিতে নাম লেখালেন উরুগুয়ান ৩৬ বর্ষী ফরোয়ার্ড। বার্সেলোনার পর আরও একবার মেসি-সুয়ারেজ জুটি দেখবে ফুটবল বিশ্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার এমনটি জানিয়েছেন দলবদল বিষয়ে নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো। ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করতে চলেছেন সুয়ারেজ। যদিও গত নভেম্বরে মৌখিক চুক্তি হয়ে গেছে। শর্ত সাপেক্ষে ২০২৫ সাল পর্যন্ত বাড়তে পারে চুক্তির মেয়াদ।

সুয়ারেজের সঙ্গে মিয়ামি চুক্তির ব্যাপারে মালিকপক্ষের একজন হোর্হে মাস বলেছেন, ‘আমরা সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিশ্বমানের একটি দল গঠন করতে চাই। যাতে আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। সেই ধারাবাহিকতায় আমাদের ক্লাবে বিশ্ব মানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। লুইস দুর্দান্ত একজন প্রতিদ্বন্দ্বী। ব্রাজিলে পুরস্কার জেতা একটি মৌসুম শেষ করে আসা লুইস আমাদের দলে গুরুত্বপূর্ণ এক অন্তর্ভুক্তি।’

বার্সা ছেড়ে সুয়ারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ ও এল ন্যাশিওনাল ঘুরে নাম লেখান ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। তবে গ্রেমিওর সঙ্গে তার মৌসুম এখনও শেষ হয়নি। মৌসুমের শেষ কিছু ম্যাচ বাকি রয়েছে। বিশেষ করে শক্ত প্রতিপক্ষ ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচ রয়েছে। মৌসুম শেষেই মিয়ামির চুক্তিতে স্বাক্ষর করবেন সুয়ারেজ।

Bienvenido Luis Suárez, al sueño de Miami 💫 pic.twitter.com/Vi3bJZ679f

— Inter Miami CF (@InterMiamiCF) December 22, 2023

 

বার্সেলোনায় ছয় মৌসুম খেলার পর ২০২০ সালে কাতালান ক্লাবটি ছাড়েন সুয়ারেজ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন। এ সময়টাতে মেসির সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। অন্যদিকে, প্রায় দেড় যুগের সম্পর্কের ইতি টেনে ক্লাবের সর্বকালের সেরাদের একজনের তকমা নিয়ে ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন বিশ্বজয়ী মেসি।

Tags: উরুগুয়েবার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

মাউন্ট মঙ্গানুই থেকে নেপিয়ার, এবার ভুল করেনি বিসিবি

Next Post

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

Next Post
নগরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দলিল তথ্য সেবা নম্বরের তালিকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

শিক্ষামন্ত্রীর উঠান বৈঠক, তিনি বক্তৃতা দিচ্ছেন, পাশে অনেক মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারণায় শিক্ষামন্ত্রীর উঠান বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT