চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে শেষ আটে মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 14, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও সুয়ারেজের মধ্যে খুশির মুহূর্ত, শেষ আটে মিয়ামি. Channel i News - চ্যানেল আই নিউজ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর লড়াইয়ে শুরুর একাদশেই ছিলেন লিওনেল মেসি। বিশ্বজয়ী ফুটবলার নিজে পেয়েছেন গোল। লুইস সুয়ারেজের গোলেও ছিল তার ভূমিকা। বিরতির খানিক পর মাঠ ছেড়ে গেলেও কাজের কাজ ঠিকই করে যান। ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে ইন্টার মিয়ামি।

প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ফিরতি লেগের পর ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটের টিকিট পায় টাটা মার্টিনোর দল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই মেসির বাড়ানো বলে ডানপায়ের শটে বল জালে জড়ান সুয়ারেজ। ২৩ মিনিটের মাথায় দিয়েগো গোমেজের অ্যাসিস্টে বল আদায় করে বাঁ-পায়ে গোলের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা।

মেসিকে খেলার ৫০ মিনিটে বেঞ্চে বসানো হয়। তার বদলে খেলতে নামা রবার্ট টেলর। সতীর্থ সুয়ারেজের ক্রস থেকে বল নিয়ে টেলর ৬৩ মিনিটে লক্ষ্যভেদে ভুল করেননি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্যাম সুরিজ নিশানাভেদ করে ন্যাশভিলের হয়ে কেবল ব্যবধানই কমাতে পেরেছেন।

ম্যাচ শেষে মিয়ামি কোচ টাটা মার্টিনো বলেন, ‘লিওর ডান পায়ে পেশির অতিরিক্ত চাপ রয়েছে। আমরা তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। আমরা হাফ টাইমের পরে সে আরও কিছুক্ষণ টিকতে পারে কিনা তা দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু পায়ে অস্বস্তি বোধ করছিল। তাই আমরা তাকে খেলার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

Tags: ইন্টার মিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

জলদস্যুদের হাতে জিম্মি নাবিক বিপ্লবকে ফিরে পেতে পরিবারের আকুল আবেদন

Next Post

পাটের উৎপাদন বাড়ানো ও নতুন বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর তাগিদ

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকরত অতিথি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটের উৎপাদন বাড়ানো ও নতুন বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর তাগিদ

শাহরুখের আইকনিক পোজ শেখাচ্ছেন এড শিরান, হাসিমুখে দুই তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

এড শিরানকে আইকনিক পোজ শেখালেন শাহরুখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT