চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোর ম্যাচের এক টিকিটের দামই ২৭ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো ফুটবল ম্যাচে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই বছর পর মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মহারথীর সেই লড়াইয়ের একটি বিশেষ টিকিটের দাম ছাড়িয়ে গেছে ২৭ কোটি টাকা।

১৯ জানুয়ারি সৌদি আরবের কিং আল ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সৌদি ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল। যার অধিনায়ক হিসেবে মধ্যপ্রাচ্যের মাটিতে অভিষেক হচ্ছে আল নাসেরে নাম লেখানো পর্তুগিজ মহাতারকার। অন্যদিকে পিএসজির জার্সিতে থাকছেন মেসি। নেইমার-এমবাপেও থাকছেন।

হতে পারে ম্যাচটি দুই মহারথীর শেষ মুখোমুখি লড়াই। ম্যাচে গ্যালারিতে দর্শক আসন যে ফাঁকা থাকবে না তা বলেই দেয়া যায়! রিয়াদের স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার দর্শকের। এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে আসন বরাদ্দ। অনলাইনে ম্যাচের টিকিট পেতে আবেদন করেছিলেন প্রায় ২০ লাখ ফুটবলপ্রেমী।

ম্যাচের একটি বিশেষ টিকিটের নিলামে দাম উঠেছে ২.৬ মিলিয়ন ডলার বা ২৭ কোটি ৯ লাখ টাকা। মুশরাফ আল ঘামদি নামের এক সৌদি ব্যবসায়ী এমন দাম হাঁকিয়েছেন। মঙ্গলবার নিলামের শেষদিন ছিল, তাতে ধরে নেয়া হচ্ছে টিকিটটি তিনিই পাচ্ছেন।

২৭ কোটি মূল্যের টিকিটে রয়েছে কিছু বিশেষ সুবিধাও। টিকিটধারী পারবেন মেসি, রোনালদো, নেইমার ও এমবাপের সঙ্গে দেখা করতে। অংশ নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ম্যাচ দেখতে পারবেন তুর্কি আল-শেখের সঙ্গে ভিআইপি আসনে বসে। গালা লাঞ্চের পাশাপাশি পাবেন ড্রেসিংরুমে যাওয়ার সুযোগও। ট্রফি স্পর্শ করার পাশাপাশি ছবি তুলতে পারবেন বিজয়ীদলের সঙ্গে।

Tags: আল হিলালআল-নাসেরএমবাপেনেইমারপিএসজিমেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

১১ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

Next Post

জার্মানিতে বিক্ষোভে অংশ নেয়ায় আটক গ্রেটা থুনবার্গ

Next Post
জার্মানিতে বিক্ষোভে অংশ নেওয়া গ্রেটা থুনবার্গ আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে বিক্ষোভে অংশ নেয়ায় আটক গ্রেটা থুনবার্গ

বেপরোয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেয়ে নিহত, বাবা আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT