চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ গোলের রোমাঞ্চে রোনালদোদের হারিয়ে দিলেন মেসিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমারদের বিপক্ষে হেরে মধ্যপ্রাচ্যের মাটিতে অভিষেক হল ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি।

সৌদিতে অভিষেকে জোড়া গোল করেছেন পর্তুগিজ কিংবদন্তি রোনালদো। ৯ গোলের রোমাঞ্চের ম্যাচে প্রথম গোলটি এসেছে বিশ্বজয়ী কিংবদন্তি মেসির থেকে। এমবাপেও গোল করেছেন, গোল পেয়েছেন রামোস। পেনাল্টিতে ব্যর্থ হওয়ায় বঞ্চিত ছিলেন নেইমার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে ম্যাচপূর্ব আনুষ্ঠানিকতায় ছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর তিন মিনিটেই গোল আনেন মেসি। নেইমারের বাড়ানো বল জালে পাঠাতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। ২৪ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বলে সুযোগ এনেছিলেন এমবাপে। অফসাইডে গোলবঞ্চিত হন ফরাসি ফরোয়ার্ড।

বাংলাদেশ ফুটবল দল রিয়াদ স্টেডিয়ামে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৩৪ মিনিটে রোনালদোকে ফাউল করেন পিএসজি গোলরক্ষক নাভাস। পেনাল্টি সৌদি ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

পরে ৩৯ মিনিটে সালেম আল দাউসেরিকে ফাউল করেন পিএসজি ডিফেন্ডার বেরনেট। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ৪৩ মিনিটে মারকুইনহোসের পাস থেকে গোল করেন এমবাপে।

প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে পেনাল্টি পায় পিএসজি। নেইমারের শট ঠেকিয়ে দেন মোহাম্মেদ আল ওয়াইস। গোল বঞ্চিত হন ব্রাজিলিয়ান তারকা। ১০ জনের দলের বিরুদ্ধে রোনালদো দ্বিতীয় গোলটি পান প্রথমার্ধের অতিরিক্ত ষষ্ঠ মিনিটে। ২-২ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দুটি ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৫৩ মিনিটে এমবাপের বাড়ানো বলে গোল করেন সর্জিও রামোস। ৫৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজের বাড়ানো বলে রোনালদোদের সমতায় ফেরান জ্যাং হুয়ান সো।

চার মিনিট পর আবারও পেনাল্টি পায় পিএসজি। এবার গোল আদায় করে নেন এমবাপে। ফরাসি ক্লাবটি ৪-৩ গোলে এগিয়ে গেলে তুলে নেয়া হয় রোনালদো, মেসি, নেইমার, এমবাপে ও নাভাসদের।

খেলার ৭৬ মিনিটে সম্মিলিত দলের জালে বল পাঠান বদলি খেলোয়াড় হুগো একিতেকে। ম্যাচর শেষ মিনিটে গোল শোধ করেন টালিস্কা। তাতে ৫-৪ গোলে জয় পায় পিএসজি।

ঐতিহাসিক প্রীতি ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রোনালদো। ম্যাচ শেষে পুরনো সতীর্থ রামোস ও নাভাসের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন সিআর সেভেন।

মেসিকে ম্যাচ শেষ গল্প করতে দেখা যায় সম্মিলিত দলের কোচ মার্সেলো গ্যালার্দোর সঙ্গে। আর্জেন্টাইন কোচের পাশাপাশি মেসিকে দেখা যায় নেইমারের সঙ্গে অট্টহাসিতে ফেটে পড়তেও।

Tags: আল হিলালআল-নাসেরএমবাপেনেইমারপিএসজিমেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইলে গোডাউন থেকে ২০০ বস্তা সরকা‌রি চাল জব্দ

Next Post

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

Next Post
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মুসল্লিদের ভিড় ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

মিয়ানমারে বিমান হামলার পর ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত গ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে স্থানীয়দের ওপর সেনাবাহিনীর বিমান হামলায় ৭ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT