চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 11, অক্টোবর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে গোল উদযাপন করছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ইনজুরির কারণে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর তার পরিবর্তে পাওলো সারাবিয়াকে মাঠে নামান পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তখনো বোঝা যায়নি মেসির ইনজুরি কতটা গুরুতর।

তবে এবার মিলেছে দুঃসংবাদ। মঙ্গলবার বেনফিকার বিপক্ষে ফিরতি ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা।

সম্প্রতি স্বদেশি সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপ মঞ্চে কাতারের পর তাকে আর দেখা যাবে না। অর্থাৎ এটিই হতে যাচ্ছে ৩৫ বর্ষী ফুটবলারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ফলে এ সময়ে তার মাঠ থেকে ছিটকে যাওয়ার সংবাদ অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাত।

পায়ের পেশির ইনজুরিতে পড়ায় মেসি যে লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে খেলতে পারবেন না, সেটা আগেই জানা গিয়েছিল। গত শনিবার হওয়া ম্যাচে গোলশূন্য ড্র করে পিএসজি। এই মৌসুমে প্রথমবারের মতো লিগে গোল করতে ব্যর্থ হয় ফ্রেঞ্চ জায়ান্টরা।

২০ নভেম্বর কাতার বিশ্বকাপের পর্দা উঠবে। এর আগে মেসির মাঠ থেকে ছিটকে যাওয়া আর্জেন্টিনার জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার সংবাদ সম্মেলনে মেসির খেলতে না পারা প্রসঙ্গে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেন, ‘আমরা তার অনুপস্থিতিতে খুশি হতে পারি না। তবে বেনফিকা আমাদের রক্ষণে বিপদ ডেকে আনতে পারে। আমাদের অন্য উপায় খুঁজে বের করতে হবে।

‘আমাদের অবশ্যই অন্য বিকল্প থাকতে হবে। মেসি যখন খেলে, আমরা মাঝখানে অনেক নিচে (রক্ষণে)নেমে খেলি। আমাদের আক্রমণে আরও বৈচিত্র আনতে আমরা কঠোর পরিশ্রম করছি।’

পিএসজির জন্য দুঃসংবাদের এখানেই শেষ নয়। প্রেসনেল কিম্পেম্বে, নুনো মেন্ডেস এবং রেনাটো সানচেসও পার্ক ডে প্রিন্সেসে ইনজুরির কারণে মিস করতে চলেছেন।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচের শীর্ষে পিএসজি, সমান পয়েন্ট নিয়ে সিদিয় স্থানে বেনফিকা। ৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাস তৃতীয় স্থানে আছে।

 

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022চ্যাম্পিয়ন্স লিগপিএসজিমেসিলিড স্পোর্টস
Previous Post

বিশ্ব করোনা শনাক্ত দেড় লাখের নিচে

Next Post

আওয়ামী লীগকে আর মাঠ ছেড়ে দেওয়া হবে না: বিএনপি

Next Post
রাজনীতিবিদ রেজাউর রহমানের সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে আর মাঠ ছেড়ে দেওয়া হবে না: বিএনপি

তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসীর জড়ো হওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT