চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে ‘সম্মান’ দেখায়নি পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে লিওনেল মেসি সময়টা একদমই ভালো কাটেনি। আগে নিজের মুখে এমনটা কখনো না বললেও এবার ফরাসি ক্লাবটি নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বজয়ী মহাতারকা। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের কারণেই পিএসজিতে থেকে পর্যাপ্ত সম্মান পাননি বলে মনে করেন কিংবদন্তি ফুটবলার।

২০২২ সালের ১৮ ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেন মেসি। ম্যাচে দুটি গোলও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে তৃতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয় ফ্রান্স। অন্যদিকে, নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ইউটিউব চ্যানেল ওলগার সঙ্গে সাক্ষাৎকারে মেসি জানান, বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ী খেলোয়াড়দের নিজ নিজ ক্লাব থেকে পর্যাপ্ত সম্মান দিলেও পিএসজিতে তাকে তেমন কিছুই দেয়নি। ৩৬ বর্ষী তারকা বলেছেন, ‘আমি ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় যে বিশ্বকাপের পর ক্লাবের কাছে কোনো স্বীকৃতি পাইনি। এই বিষয়টা আমি অবশ্য আগেই বুঝতে পেরেছিলাম। আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি।’

বার্সেলোনার আর্থিক দুরাবস্থার জেরে ২০২০ সালের পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। সেখানে উগ্র-সমর্থকদের একটি অংশ মাঠে একাধিকবার তাকে দুয়ো দিয়েছিল। শেষ দিকে ক্লাবের পক্ষ থেকেও মেসির প্রতি ছিল না কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ। দুই বছরের চুক্তির সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও মেসির সঙ্গে প্যারিসের ক্লাবটি চুক্তি বাড়ায়নি। তবু ফরাসি ক্লাবটিতে মেসি থেকে যেতে চেয়েছিলেন।

এ প্রসঙ্গে ৩৬ বর্ষী এলএম টেন বলেন, ‘অনেকটা এরকমই হয়েছে। আমি যা আশা করেছিলাম, সেটা কিন্তু হয়নি। তবে আমি সব সময়ই বলে থাকি, যেকোনো কিছু কোনো না কোনো কারণেই ঘটে থাকে। যদি সেখানে ভালো না থাকি, সেটার কারণ আমি তখন বিশ্বচ্যাম্পিয়ন। সবকিছুর মধ্যে একটি ভালো দিক হল, আমি সেখানে থেকেই বিশ্বকাপ জিতেছিলাম।’

Tags: আর্জেন্টিনাপিএসজিবিশ্বকাপমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

টানা তিনদিনে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি

Next Post

ইশারা ভাষায় সিসিমপুর

Next Post
শিক্ষামূলক সিসিমপুরের ইশারা ভাষার পর্বে শিশুদের জন্য শিক্ষামূলক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশারা ভাষায় সিসিমপুর

নম্বর মানে মা গে পেছেন আউট ৬৭ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT