চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 13, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিএসজি জার্সিতে মাঠে নামছেন, ফুটবল ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহের নিষেধাজ্ঞা থাকলেও কমিয়ে আনায় ৮মে থেকে অনুশীলন শুরু করেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। শনিবার লিগ ওয়ানে আজাসিওর বিপক্ষে মাঠেও নামবেন। তার পিএসজি জার্সিতে ফেরার খবর দিয়েছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

ম্যাচের আগেরদিন ৫৬ বর্ষী কোচ বলেছেন, ‘তার মানসিকতা কেমন ছিল তা জানার জন্য আমি মঙ্গলবার মেসির সঙ্গে কথা বলেছিলাম। সে খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আছে। আগামীকাল থেকেই শুরু করবে।’

এর আগে শৃঙ্খলা ভাঙার দায়ে দুসপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণে গিয়ে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক এমন কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

অন্যদিকে পিএসজিতে মেসির ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। গত সপ্তাহে খবর এসেছিল, ৪০০ মিলিয়ন পাউন্ডে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মেসি-আল হিলাল বা পিএসজি এ বিষয়ে মুখ না খোলায় খবরের গভীরতা নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। পরে মেসির বাবা হোর্হে মেসি ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়ে দেন ‘চুক্তি হয়নি’।

তবে পরের মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন ৩৬ বর্ষী মেসি। সৌদি আরব গতবছর তাকে দেশটির পর্যটন দ্যূত করেছে। ২০২২ সালের মে-তেও তিনি জেদ্দা সফর করেছিলেন।

মেসিকে ছাড়া গত রোববার তোয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল পিএসজি। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে গালতিয়েরের দল।

Tags: আল হিলালগালতিয়েরপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ

Next Post

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুনো শুকরের অত্যাচার

Next Post
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুনো শুকরের আক্রমণে আহত যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুনো শুকরের অত্যাচার

ঘূর্ণিঝড় মোখা এখন যেখানে অবস্থান করছে, সমুদ্রের ঢেউ ও ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা এখন যেখানে অবস্থান করছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT