চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল, অন্যরকম মৌসুমের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 20, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি হাসছেন, অন্য খেলোয়াড়রা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলখরা নিয়েই পিএসজিতে নিজের প্রথম মৌসুম শেষ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে লিগপর্ব শেষ করে দিয়েছিলেন পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস। কথা রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এ তারকা। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন তিনি।

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে বুধবার জাপানিজ ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মেসি-নেইমারের পিএসজি। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে কাওয়াসাকিকে ২-১ গোলে হারিয়েছে লিগ ওয়ান জায়ান্টরা।

ক্লাব ফ্রেন্ডলি হলেও মৌসুমের প্রথম ম্যাচে পূর্ণশক্তির দলই মাঠে নামিয়েছিলেন নবনিযুক্ত কোচ ক্রিস্টোফে গালতিয়ে। মেসি-এমবাপে-নেইমার ত্রয়ীর পাশাপাশি মাঠে ছিলেন রামোস-হাকিমি-কিম্বাপেরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে প্রতি আক্রমণে পিছিয়ে ছিল না কাওয়াসাকি। ১৮ তম মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় জাপানের ক্লাবটি। কিন্তু মার্সিনহোর জোরালো শট একটুর জন্য জালের দেখা পায়নি।

২৬ তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে পিএসজির। কিন্তু এমবাপের দুর্দান্ত শট এবার ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ৩২ তম মিনিটে মেসির গোলে লিড পেয়ে যায় পিএসজি। ৩ মিনিট পরে ডোনারুমার নৈপূন্যে সমতায় ফেরার সুযোগ হারায় কাওয়াসাকি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জাপানের ক্লাবটি। তবে দুর্দান্ত ফুটবল খেলেও ডোনারুমার দেয়াল ভেদ করতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ডরা। উল্টো ৫৮ মিনিটে মুইঙ্গার গোলে লিড দ্বিগুন করে ফেলে পিএসজি।

৮৪ তম মিনিটে কাওয়াসাকির হয়ে একটি গোল পরিশোধ করেন কাজুইয়া ইয়ামামুরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টোফে গালতিয়ের শিষ্যরা।

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
Previous Post

কৃষি ও খামারের বহুমুখি উদ্যোগের হাত ধরে ল্যান্ডস্কেপ ডিজাইন শিল্প

Next Post

রেলের টিকিট অনিয়ম: সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা

Next Post
রেলওয়ে স্টেশন এ যাত্রীরা অপেক্ষা করছে, প্রতিবাদী ব্যক্তি স্লোগান দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলের টিকিট অনিয়ম: সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা

বাংলাদেশের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সব সরকারি দপ্তরে বিদ্যুৎ ব্যবহার কমানোসহ ৭ সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT