চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেই পিএসজির জয়ের নায়ক মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিএসজির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জয়ের পর পিএসজির জার্সিতে গতকাল প্রথম মাঠে নেমেছেন লিওনেল মেসি। দেখিয়েছেন চিরচেনা সেই নৈপুণ্য। অ্যাঙ্গার্সের জালে পাঠিয়েছেন গোল। পার্ক ডে প্রিন্সেসে জয়ের দিনে পিএসজির নায়ক বিশ্বকাপ জয়ী মহাতারকা।

ম্যাচটি ছিল ২০২৩ সালে ক্লাবের হয়ে মেসির প্রথম মাঠে নামা। পেয়েছেন বছরের প্রথম গোল। গড়েছেন অনন্য কৃতি। ২০০৫ সাল থেকে টানা ১৮ বছর লিগে অন্তত একটি গোল করার মাইলফলক ছুঁয়েছেন মহাতারকা ফরোয়ার্ড।

বুধবার বাংলাদেশ সময় রাত ২ টায় মাঠে নামে অ্যাঙ্গার্স ও পিএসজি। নিষেধাজ্ঞা কাটিয়ে মেসির সঙ্গী হয়ে এদিন মাঠে ফেরেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচ শুরুর ৫ মিনিটে নর্দি মুকিয়েলের বাড়ানো বলকে অতিথি দলের জালে বল পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন হুগো একিতিকে। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের ৭২ মিনিটে অ্যাঙ্গার্সের ডি বক্সে আবারও বল বাড়িয়ে দেন নর্দি মুকিয়েল। এবার মেসির উদ্দেশ্যে। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হননি মেসি। অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটির বৈধতা দেয়। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। আলবিসেলেস্তে তারকা পেয়ে যান মৌসুমের ১৩তম ক্লাব গোল।

মেসি-নেইমারদের জয়ের দিনে রাতে দলে ছিলেন না কাইলিয়ান এমবাপে। ব্যক্তিগত ছুটিতে ফরাসি তারকা বর্তমানে আছেন নিউইয়র্কে।

এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স।

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তন করলেন পুতিন

Next Post

বিয়ে করেছেন রাখি, প্রকাশ্যে ছবি

Next Post
রাখি বিয়ে করেছেন, প্রকাশ্যে ছবি, নতুন জীবন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন রাখি, প্রকাশ্যে ছবি

ছাদ কৃষি নিয়ে আলোচনা করছেন দুই ব্যক্তি, গাছপালা ও সবজি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ কৃষি থেকে মিলছে নিরাপদ খাদ্য ও মানসিক প্রশান্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT