চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেই দুয়ো শুনলেন মেসি, মাঠে ছিলেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 14, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও নেইমার ফুটবল ম্যাচের দর্শক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে আজাসিওর বিপক্ষে খেলতে নেমে দুয়ো শুনতে হয়েছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে। ম্যাচে বড় জয় পেলেও গোল পাননি মেসি। বন্ধুকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন নেইমার, ভিডিও কলে কথা বলেছেন আরেক বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গেও।

লিগ ওয়ানে শনিবার রাতে আজাসিওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। কাইলিয়ান এমবাপের জোড়া গোলের সঙ্গে দুটি গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি। আজাসিও মিডফিল্ডার মোহাম্মদ ইউসুফ নিজেদের জালে বল জড়ালে আরেকটি গোল বাড়ে পিএসজির।

ম্যাচের শেষদিকে ফাউলের জেরে হাকিমি ও থমাস মাঙ্গানির মধ্যে হাতাহাতি হলে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। ৮০ মিনিটের পর দুদলই ১০ জনে নিয়ে খেলা শেষ করেছে।

পিএসজিতে খুব একটা ভালো সময় কাটছে না মেসির। অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ার কারণে দুসপ্তাহের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তাকে। পরে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করলেও সমর্থকদের মন জয় করতে পারেননি মহাতারকা।

মাঠে যখনই মেসি বল পেয়েছেন, সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন। পিএসজিতে এমন ঘটনা অবশ্য তার জন্য নতুন নয়। ফরাসি জায়ান্ট ক্লাবটির সমর্থকদের থেকে ক্রমাগত দুয়ো শুনে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। সম্প্রতি সেটা বেড়ে গেছে।

চোটের কারণে দলে না থাকলেও দর্শকসারিতে বসে মেসিকে সমর্থন দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলীয় তারকার সঙ্গে মাঠে ভিডিও কলে যুক্ত হয়েছিলেন বন্ধু লুইস সুয়ারেজ। ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজের সঙ্গে ভিডিও কলের ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আমাদের বন্ধুকে(মেসি) আমরা একসঙ্গে দেখছি।’

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টসসুয়ারেজহাকিমি
Previous Post

ঘূর্ণিঝড় মোখা: টেকনাফ-সেন্টমার্টিনে বাতাসের গতি বাড়ছে

Next Post

ঘূর্ণিঝড় ‘মোখা’র সর্বশেষ

Next Post
বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার প্রভাবের খবর সংগ্রহ করছেন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা’র সর্বশেষ

বিভিন্ন সিনেমার দৃশ্যের সংগ্রহ, নারীর চরিত্র ও পারিবারিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় 'মা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT