চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা বিরক্ত, ‘ভাড়াটে’ মেসিকে বরখাস্ত করতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 04, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Lionel Messi in Paris Saint-Germain jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা অনুমতিতে সৌদি আরবে যাওয়ার জেরে লিওনেল মেসিকে দুসপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। তার সাথে চুক্তি নবায়ন করবে না বলেও খবর। অশান্ত অবস্থার মধ্যে আগুনে ঘি ঢেলেছে সমর্থকরা। ক্লাবটির প্রধান কার্যালয় ও নেইমারের বাড়ির সামনে গিয়ে খেলোয়াড় সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ ঝেড়েছে। বিশ্বকাপজয়ী মেসিকে ‘ভাড়াটে’ খেলোয়াড় বলে স্লোগানও দিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, মূলত লরেন্টের বিপক্ষে হারের কারণেই বিপত্তি। ওই ম্যাচের পরের দুদিন কোনো অনুশীলনের কথা ছিল না ফরাসি জায়ান্টদের। হেরে যাওয়ার পর সোমবার অনুশীলনের ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ। অন্যদিকে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনাটি আগেই চূড়ান্ত করে রেখেছিলেন মেসি।

ক্লাব অনুমতি না দিলেও সৌদি গেছেন মেসি। তাতে ক্লাবের ভেতর শুরু হয় ঝড়। বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নিয়েছে বলে খবর আসে।

বুধবার বিকেলে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হয় সমর্থকগোষ্ঠী আল্ট্রার কয়েকশ সদস্য। ক্লাবের প্রতি সমর্থকদের অসন্তোষ প্রকাশ পেয়েছে হাতে থাকা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে। দলটির কোচ গালতিয়েরকে নিয়েও বাজে মন্তব্য করেছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিএসজির প্রধান কার্যালয়ের সামনে প্রায় কয়েকশ সমর্থক মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তিসহ ক্লাবের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিচ্ছে। একপর্যায়ে তারা মেসিকে অকথ্য ভাসায় গালাগালিসহ ‘ভাড়াটে’ খেলোয়াড় বলে স্লোগান দিতে থাকে। যা রীতিমতো মিছিলের রূপ নেয়।

মেসি শুধুমাত্র টাকার জন্য খেলেন এবং ক্লাবের প্রতি তার কোনো দরদ নেই- এমনটা বোঝাতে সমর্থকরা বলতে থাকে, ‘আমরা ভাড়াটের উপর বিরক্ত, অবশ্যই মেসিকে বরখাস্ত করতে হবে।’

মেসিকে কটাক্ষ, নেইমারের বাড়ির সামনে সমর্থকদের হানা ও ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের বিষয়টি অবশ্য ভালোভাবে নেয়নি পিএসজি। ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অসহনীয় এবং অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন। মতের পার্থক্য যেটাই হোক না কেনো, কিছুতেই এধরনের কর্মকাণ্ডকে পিএসজি সমর্থন করে না। এমন লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দেবে।’

Tags: গালতিয়েরনেইমারপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

নতুন ওষুধে আলঝেইমার রোগের গতি এক তৃতীয়াংশ কমেছে

Next Post

গরমে ত্বকের যত্ন

Next Post
গরমে ত্বকের যত্নের জন্য সুন্দরী মহিলার মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে ত্বকের যত্ন

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত, দর্শকদের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফিফের প্রথম সেঞ্চুরির পর খুশদিলের ৬ উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT