চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মন পড়ে থাকে ন্যু ক্যাম্পে, ফিরতে চান আবার কখনও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ব্যবসায়ী বা ব্যক্তির পোর্ট্রেট ছবি, অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি

আবারও ন্যু ক্যাম্পে ফিরতে চান লিওনেল মেসি। স্প্যানিশ একটি সংবাদমাধ্যমে দুই সপ্তাহ আগে দেয়া একটি সাক্ষাৎকারে এমনটা বলেছেন বিশ্বকাপজয়ী। সংবাদমাধ্যমটি মঙ্গলবার আর্জেন্টাইন কিংবদন্তির সাক্ষাৎকারটি প্রকাশ করেছে । তার আগে সোমবার ন্যু ক্যাম্প ঘুরেও গেছেন মহাতারকা।

২০২১ সালে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান মেসি। পরবর্তীতে বহুবার জানিয়েছেন, মনের বিরুদ্ধে গিয়ে বার্সেলোনা ছেড়েছেন তিনি।

সম্প্রতি দেয়া সাক্ষাৎকারেও একই বক্তব্য ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর। বলেছেন, ‘আমি ভেবেছিলাম, পুরো ক্যারিয়ারটা বার্সেলোনায় কাটাব। এটাই ছিল আমার পরিকল্পনা। আমি এটাই চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতির কারণে আমার বিদায়টা একটু অদ্ভুত ছিল।’

‘খেলোয়াড় হিসেবে আমি কখনও বার্সেলোনাকে বিদায় জানাতে পারিনি। আনুষ্ঠানিক বিদায়ের জন্য হলেও ফিরে আসা দরকার।’

বার্সেলোনাকে এখনও হৃদয়ে ধারণ করে রেখেছেন মেসি এবং তার পরিবার। বলেছেন, আমরা বার্সেলোনাকে খুব মিস করি। আমার সন্তান এবং স্ত্রীর সাথে এখনও বার্সেলোনার বিষয়গুলো নিয়ে কথা বলি। মূল উদ্দেশ্য হলো সেখানে ফিরে এসে বসবাস করা। আমাদের সেখানে বাড়ি আছে, সবকিছু আছে, তাই আমরা এটাই চাই।’

ন্যু ক্যাম্প সংস্কারের কারণে ২০২৩ সাল থেকে বার্সা অলিম্পিক স্টেডিয়ামে খেলছে। ক্লাবটি গত সপ্তাহে প্রায় ২২ হাজার দর্শকের সামনে অনুশীলন করেছে। ক্লাবটির আশা, চলতি বছরের শেষদিকে ৪৫,০০০ দর্শকের সামনে ম্যাচ আয়োজনের অনুমতি পাবে তারা।

মেসি অপেক্ষা করছেন স্টেডিয়ামের সংস্কার শেষ হওয়া পর্যন্ত। বলেছেন, ‘আমি সত্যিই স্টেডিয়ামটির সংস্কারের কাজ শেষ হওয়ার অপেক্ষা করছি। আমি সেখানে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি প্যারিসে চলে গিয়েছিলাম এবং আর কখনও ন্যু ক্যাম্প ফিরে আসিনি।’

‘বার্সা মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে চলে আসে। ফিরে গিয়ে এটি দেখা হবে আনন্দদায়ক। কারণ আমি শেষবার এটি অনেক আগে দেখেছিলাম। ন্যু ক্যাম্পে ফিরে আসার পর সবকিছু মনে রাখা আবেগময় হবে।’

‘ন্যু ক্যাম্প যাওয়া, এটা একটা অদ্ভুত অনুভূতি। কারণ সবকিছু যেন কীভাবে ঘটে গিয়েছিল। মহামারীর কারণে আমি আমার শেষ মৌসুমগুলো সেখানে ভক্তদের ছাড়াই খেলেছি।’-যোগ করেন মেসি।

Tags: ন্যু-ক্যাম্পবার্সেলোনামেসিলিড স্পোর্টস
Previous Post

জবি ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ: আহত ১২

Next Post

রোনাল্ডোর কাছে সেরা নন রোনালদো

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন কালো চুলের, অন্যজন হালকা চুলের ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনাল্ডোর কাছে সেরা নন রোনালদো

আবদুল লতিফ সিদ্দিকী গাড়িতে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেলেন আবদুল লতিফ সিদ্দিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT