চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মেসির মাঠে ফেরার তারিখ জানাল মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল তারকা মেসি অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৪৫ দিন পর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। যদিও মিয়ামি জার্সিতে মাঠের লড়াইয়ে নামতে পুরোপুরি ফিট নন এলএমটেন। কবে মাঠের লড়াইয়ে কিংবদন্তিকে দেখা যাবে, সেটি জানিয়ে দিলেন মিয়ামি কোচ টাটা মার্টিনো।

মিয়ামি কোচ মার্টিনো জানাচ্ছেন, মেসিকে নিয়ে কোনপ্রকার ঝুঁকি নিতে চান না। ৬১ বর্ষী আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘লিও খুব ভালো করছে এবং দলের সঙ্গে অনুশীলনে সময় কাটাচ্ছে।’

‘আমরা ভেবেছি যে গতকালের ম্যাচে সে আমাদের সময় দিতে পারে, আবার এটাও ছিল যে পরের ১৫ দিনের মধ্যে বিবেচনা করাটা ভালো হতে পারে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি এবং শেষপর্যন্ত দ্বিতীয় বিকল্প সিদ্ধান্তটি আমাদের কাছে বেশি ভালো মনে হচ্ছে। ফলে আমরা এখন তাকে ফিলাডেলফিয়ার (১৪ সেপ্টেম্বর) বিপক্ষে ম্যাচ খেলানোর জন্য লক্ষ্য স্থির করেছি।’

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখানে খেলতে পারবেন না মেসি। তাকে বাদ দিয়ে দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, সুস্থ হয়েই একেবারে দলে ফিরবেন মেসি।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে চোট পান মেসি। সেই অবস্থাতে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু ৬৪ মিনিটে দ্বিতীয়বার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে বাইরে আছেন মহাতারকা।

Tags: আর্জেন্টিনাটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

এস আলমের গাড়িকাণ্ডে বিএনপির ৩ নেতার সদস্যপদ স্থগিত

Next Post

সাইমকে ফেরালেন তাসকিন, নাহিদের শিকার শান মাসুদ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইমকে ফেরালেন তাসকিন, নাহিদের শিকার শান মাসুদ

প্রতিবাদী গায়ক হায়দার হোসেন গিটার নিয়ে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দার হোসেনের সেই প্রতিবাদী গানটি যে কারণে প্রকাশ পায়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT