চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকহ্যাম নয়, সন্তানদের জন্যই ‘থর’ উদযাপন মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 28, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বেকহ্যাম ও তার সন্তানদের সঙ্গে মেসি, ফুটবল ও পারিবারিক মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ কাপের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার পথে ডেভিড বেকহ্যাম বসে থাকা স্ট্যান্ডের দিকে কিছু একটা ইঙ্গিত করেছিলেন লিওনেল মেসি। সেটা নিয়ে কথা ওঠে, বেকহ্যামের সঙ্গে উদযাপন করতে ‘আমার জন্য বিয়ার রেখো’ বলেই ইঙ্গিত করেছেন বিশ্বজয়ী কিংবদন্তি। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো অবশ্য জানালেন ভিন্ন কিছু। ইঙ্গিতটি বেকহ্যামের প্রতি নয়, সন্তানদের উদ্দেশ্যেই করেছেন মেসি।

আগের মৌসুমে টানা ১১ ম্যাচে জয়ের দেখা না পাওয়া মিয়ামিকে নতুন মৌসুমের শুরুতেই পথ দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। দুই ম্যাচে তিন গোল করে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছেন। অভিষেক ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের পর দ্বিতীয়টিতে ৪-০ গোলের বড় জয় পায় মিয়ামি।

গোল করে হাত উপরে তুলে আকাশের দিকে তাকিয়ে প্রয়াত দাদীকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে। যেটি মূলত মেসির ট্রেডমার্ক উদযাপন। ওই ম্যাচেও সেটি করেছেন। এরপরই মেসিকে দেখা যায় গ্যালারির দিকে এক হাত বাড়িয়ে দিয়ে কিছু একটা ধরার ইঙ্গিত করছেন। টাচলাইনে যাদের দিকে ইঙ্গিত করেছেন, সেখানে বেকহ্যাম ছিলেন, পাশেই ছিলেন মেসির সন্তানরা ও স্ত্রী।

সেই ইঙ্গিতের ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোকুজ্জো জানালেন, মেসি তখন থিয়াগো, সিরো এবং মাতেওর দিকে ইঙ্গিত করেছিল। আমরা ছিলাম কিছুটা ভিড়ের মধ্যে। থিয়াগো একজন মার্ভেল ভক্ত, ‘থর’ তার প্রিয় একটি চরিত্র। আর সন্তানদের দিকে ওভাবে থরের আইকনিক হাতুড়ি ধরার দৃশ্য ইঙ্গিত করেছেন মেসি। সিনেমার আসগার্ডিয়ান দেবতার অনুকরণ করছিলেন তিনি।

এই উদযাপনের পর মেসিকে নায়কের ভঙ্গিতেই হাসতে দেখা যায়। ইন্টার মিয়ামির জার্সিতে সন্তানদের সঙ্গে মেসির এমন উচ্ছ্বাস দেখে সমর্থকদের আশা, সিনেমার সেই চরিত্রের মতোই নতুন মৌসুমটা দারুণভাবে রাঙাবেন মহাতারকা।

Tags: এমএলএসথরবেকহ্যামমিয়ামিমেসিযুক্তরাষ্ট্ররোকুজ্জোলিড স্পোর্টস
Previous Post

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ভিডিও মেসেজ চালু

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০১

Next Post
শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশে উন্নয়ন ও অগ্রগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০১

বিচারকের সঙ্গে প্রতিযোগীর প্রথম প্লেব্যাকের মুহূর্ত, বাংলাদেশি টেলিভিশন শো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারকের সঙ্গে প্রতিযোগীর প্রথম প্লেব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT