চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপসেরা পিএসজির হারের দিনে মেসির গোলে জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 20, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির গোলের মাধ্যমে মিয়ামি ফুটবল দলের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি রীতিমতো উড়ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম একপেশে ফাইনাল, ক্লাব বিশ্বকাপে এসে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া- সবমিলিয়ে দারুণ ছন্দে ছিল ফরাসি ক্লাবটি। সেই পিএসজিকে মাটিতে নামিয়ে আনল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়েছে লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি।

রোজ বোল স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোতাফোগোর কাছে ১-০তে হেরেছে পিএসজি। ম্যাচজুড়ে গোলের জন্য হন্যে হয়ে খেটেছেন পিএসজি ফরোয়ার্ডরা। উল্টো ইগর জেসুসের গোলে ১-০তে জিতেছে লাতিন আমেরিকান চ্যাম্পিয়নরা।

পিএসজি মোট ১৬টি শট নিলেও গোলমুখে ছিল কেবল ২টি। অন্যদিকে বোতাফোগো ৪টি শট নেয় এবং তার সবকটি ছিল অন টার্গেটে। এই কার্যকারিতাই শেষপর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বোতাফোগো। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আছে পিএসজি। রাতের আরেক ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের সঙ্গে ৩-১ ব্যবধানে জয় পেলেও আগের ম্যাচ হারের ফলে গ্রুপপর্বে তিনে অবস্থান করছে লা লিগার দল অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী ২৪ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে পিএসজি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

এদিকে আটলান্টায় ‘এ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১তে হারিয়েছে প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করা মিয়ামি। পোর্তোর বিপক্ষে শুরুতে পিছিয়ে যাওয়ার পর মেসির গোলে জিতেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় পোর্তো। পর্তুগিজ ক্লাবটি বল দখল এবং সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল মিয়ামির চেয়ে। কিন্তু সুযোগ কাজে লাগানোয় তাদের পেছনে ফেলেছে মেসি বাহিনী। প্রথমার্ধে অবশ্য এগিয়ে থেকেই বিরতিতে যায় পোর্তো।

৪৭ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মিয়ামি। সাত মিনিট পর জাদুকরি এক মুহূর্ত উপহার দেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পর ফ্রি কিক পেয়েছিল মিয়ামি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মেসি। তাতে ক্লাবটির হয়ে ৫০তম গোল করলেন বিশ্বজয়ী মহাতারকা।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মিয়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।

Tags: অ্যাটলেটিকোক্লাব বিশ্বকাপ ২০২৫পালমেইরাসপিএসজিপোর্তোমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

ইরানে হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেবেন ট্রাম্প

Next Post

পিরোজপুর-২: জনগণের উন্নয়নে কাজ করতে চান ফকরুল আলম

Next Post
ফকরুল আলমের হাসিমুখের ছবি, পিরোজপুর-২ নির্বাচনী এলাকার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুর-২: জনগণের উন্নয়নে কাজ করতে চান ফকরুল আলম

বৃষ্টির পূর্বাভাসের জন্য কালো মেঘে আকাশ ঢাকা, ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারা দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT