চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলের পরও ন্যাশভিলের বিপক্ষে জয় পেল না মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি গোল করেছেন। দলকে জয়ের পথেও এগিয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। যোগ করা সময়ে গোল হজম করেই জয় হাতছাড়া হয়েছে তাদের।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অ্যান্ডি নাজারের পাস থেকে গোল করেন স্যাম সারিজ। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল। ১৯তম মিনিটে সমতায় ফেরে মিয়ামি। ন্যাশভিলের রিড বাকের-হোয়াইটিং নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে মিয়ামি। প্রথমার্ধ শেষ হয় সমতায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য মিয়ামিই দাপট দেখায়। ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের পাস পান মেসি। বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শেই বাঁ পায়ের বাঁকানো শটে বল পাঠান জালে। দৃষ্টিনন্দন সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। এটি এমএলএসে চলতি মৌসুমে মেসির ১৯তম গোল।

এরপর জয়ের অপেক্ষায় ছিল মিয়ামি। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে দেন সারিজ। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ন্যাশভিলের এই ফরোয়ার্ড। তাতেই ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের।

চলতি মৌসুমে মিয়ামির বিপক্ষে চার ম্যাচেই অপরাজিত থাকল ন্যাশভিল। একই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মিয়ামির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল তারা।

Tags: ন্যাশভিলমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

Next Post

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঝড়ো হাওয়ার সতর্কতা

Next Post
ছবি: সংগৃহীত

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঝড়ো হাওয়ার সতর্কতা

ছবি : বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (সংগৃহীত)।

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT