চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসে সংবর্ধনা পাচ্ছেন মেসিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে ইতিহাস গড়ে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এক সম্মান পেতে চলেছে লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি। লিগ চ্যাম্পিয়ন হিসেবে ক্লাবটিকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া লিগের শিরোপাজয়ী দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর প্রথা চালু রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আমন্ত্রিত হয়েছে মিয়ামিভিত্তিক ক্লাবটি। এর আগে ২০২৩ মৌসুমে এমএলএস কাপ জয়ের পর কলম্বাস ক্রু একই সম্মান পেয়েছিল।

গত মৌসুমের ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে শিরোপা জিতেছিল মিয়ামি। ২০২০ সালে লিগে অভিষেকের পর এটিই তাদের প্রথম এমএলএস কাপ জয়। বিশেষ করে ২০২৩ সালে লিওনেল মেসিরা দলে যোগ দেয়ার পর থেকেই ক্লাবটির পারফরম্যান্সে দৃশ্যমান পরিবর্তন আসে, যার পরিণতি এই শিরোপা।

তবে সংবর্ধনা অনুষ্ঠানে মিয়ামির অধিনায়ক মেসি উপস্থিত থাকবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ক্লাব বা তার প্রতিনিধির পক্ষ থেকে ঘোষণা না এলেও স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র বলছে, পুরো দলই ওয়াশিংটন সফরে থাকতে পারে। সংবর্ধনার দুদিন পর একই শহরে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মিয়ামির ম্যাচ রয়েছে, ফলে দলটির বেশ কয়েকদিন রাজধানীতেই অবস্থানের সম্ভাবনা রয়েছে।

মেসির জন্য এটি হোয়াইট হাউসে সম্ভাব্য প্রথম সফর হতে পারে। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘রাষ্ট্রপতির স্বাধীনতা পদক’ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে ব্যস্ততার কারণে তিনি সে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Tags: এমএলএসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

ঈদের পরে ফুটপাত দখলমুক্তে ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন

Next Post

ইরান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

Next Post
ছবি: সংগৃহীত

ইরান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT