চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিই ত্রাতা, জয়ে ফিরল মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল ম্যাচে গোল করে উল্লাস করছেন, pink জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহ দুয়েক আগে সিয়াটল সাউন্ডার্সের কাছে লিগস কাপের ফাইনালে ৩-০তে হেরে শিরোপামঞ্চ থেকে ফিরতে হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে। সেই সিয়াটলের বিপক্ষে কিংবদন্তি মেসির গোল-অ্যাসিস্টে জয়ে ফিরেছে মিয়ামি।

মেজর লিগ সকারে (এমএলএস) বুধবার চেজ স্টেডিয়ামে স্বাগতিক মিয়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে সিয়াটল সাউন্ডার্সকে। ম্যাচের শুরুতেই মেসির পায়ের জাদুতে এগিয়ে যায় মিয়ামি। ১২ মিনিটে তার দারুণ আউটসাইড-ফুট পাসে ফাঁকা জায়গায় বল পান জর্ডি আলবা। তিনি সহজ গোলে দলকে এগিয়ে দেন।

২৮ মিনিটে গোলের প্রথম সুযোগ পেয়েছিলেন ৩৮ বর্ষী মেসি। সার্জিও বুসকেটসের লং বল পেয়ে বাম পায়ে শট নেন তিনি, পোস্টে লেগে ফিরে আসে বল। অবশেষে তিনি জালের দেখা পান ৪১ মিনিটে। আলবার পাস থেকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান মেসি। ২-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিবাহিনী।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় মিয়ামি। রদ্রিগো ডে পলের কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে। ৩-০তে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়। ৬৯ মিনিটে সিয়াটলের হয়ে একটি গোল শোধ দেন মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস। ৭৬ মিনিটে মেসি আরও একটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

গত ম্যাচে শার্লটের কাছে হেরে কনফারেন্স টেবিলে পিছিয়ে পড়েছিল মিয়ামি। সিয়াটলের বিপক্ষে জয়ে মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে পাঁচে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে এখনও পিছিয়ে ৮ পয়েন্টে, তবে হাতে আছে বাড়তি তিন ম্যাচ। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৪৫ পয়েন্টে চারে নেমে গেছে সিয়াটল।

শনিবার ইন্টার মিয়ামি মুখোমুখি হবে ডিসি ইউনাইটেডের।

Tags: আলবামিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টসসিয়াটলসুয়ারেজ
Previous Post

মিডিয়া মোগল মারডকের সাম্রাজ্য ছেলে লাকলানের নিয়ন্ত্রণে

Next Post

মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

Next Post
নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

চট্টগ্রামে সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT