চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে মেসির রেকর্ড, দারুণ জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 06, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও তার সতীর্থরা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর গত রোববার মাঠে ফেরেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের ম্যাচটিতে বিরতির পর বদলি নামলেও জিততে পারেনি ইন্টার মিয়ামি। এবার লিগস কাপে শুরুর একাদশেই ফিরেই রেকর্ড গড়েন আর্জেন্টিনা কিংবদন্তি। জোড়া গোলের পাশাপাশি একটি গোলও বানিয়েছেন। মেক্সিকোর ক্লাব অ্যাটলেটিকো ডে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে মিয়ামি।

বৃহস্পতিবার সকালে জোড়া গোলে লিগস কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন মেসির। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরুর পর এখন পর্যন্ত ১৪ গোল করেছেন তিনি। ভেঙেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলের রেকর্ড। এছাড়া লিগস কাপে ১২ ম্যাচ খেলে মেসি এ নিয়ে পাঁচবার জোড়া গোল করলেন।

ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি মিয়ামির। ম্যাচের চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। পিছিয়ে পড়ার পর ম্যাচের ১১ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। ২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে লিড নেয় ফ্লোরিডার ক্লাবটি। ৪৪ মিনিটে জোড়া গোল করেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ৭ মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করেন মিকায়েল দোস সান্তোস। ৪-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় মিয়ামি।

বিরতির পর ৫১ মিনিটে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলে ব্যবধান দাঁড়ায় ৪-২ গোলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘণ্টা। পুনরায় খেলা গড়ানোর পর সান লুইস আক্রমণের চেষ্টা করলেও আর গোল করতে পারেনি এবং ম্যাচেও ফিরতে পারেনি। ব্যবধান অটুট রেখে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করেছে মিয়ামি।

Tags: মিয়ামিমেসিলিগস কাপলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

Next Post

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Next Post
লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অফিসে একজন পুরুষ কর্মকর্তা, পেছনে অন্যান্য মানুষ ও অফিসের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT