চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দুই গোল করে সঙ্গে এক গোল করালেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 26, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও তার সতীর্থরা গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মৌসুম শুরুর আগে টানা ১১ ম্যাচে জয় ছিল না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির। জয়ের কথা ভুলে যেতে থাকা দলটি লিওনেল মেসিকে পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা দুই ম্যাচে তুলেছে জয়। প্রথমটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর দ্বিতীয় ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছেন মেসি। অধিনায়কের আর্মব্যান্ড পরে এদিন শুরুর একাদশে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মহাতারকা। নিজে করেছেন দুই গোল, করিয়েছেন একটি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বুধবার ভোরে লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নেমেছিল ইন্টার মিয়ামি। ৪-০ গোলের জয় তুলেছে মেসির দল। আর্জেন্টাইন অধিনায়কের দুই গোলের সঙ্গে আরেক ফরোয়ার্ড রবার্ট টেলরও করেছেন দুটি গোল।

অভিষেক ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি হয়ে নামলেও দ্বিতীয় ম্যাচে মেসি ছিলেন শুরু থেকে। আনুষ্ঠানিকভাবে তার কাঁধে উঠেছে ক্লাবের অধিনায়কত্ব। শুরুর একাদশে ছিলেন আগের ম্যাচে বদলি নামা অভিজ্ঞ সার্জিও বুসকেটসও।

ম্যাচের আট মিনিটে লিড এনে দেন মেসি। শুরুতে লিড পেয়ে আক্রমণের ধার বাড়ে মিয়ামির। ব্যতিব্যস্ত করে রাখে আটলান্টার রক্ষণকে। ২২ মিনিটে ধরা দেয় দ্বিতীয় সাফল্য। দ্বিতীয় গোলটিও করেন বিশ্বজয়ী মেসি।

মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচির থেকে বল পেয়ে ম্যাচের ৪৪ মিনিটে ৩-০ করেন আরেক ফরোয়ার্ড রবার্ট টেলর। এরপর মধ্যবিরতিতে যান মেসি-বুসকেটস-টেলর।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৩ মিনিটে এক হালি গোল পূর্ণ করেন টেলর। এবার মেসির থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি টেলর। ম্যাচের ৭৮ মিনিটে অবশ্য মেসিকে উঠিয়ে নেন আর্জেন্টাইন কোচ মার্টিনো। চার মিনিট পর টেলরকেও উঠিয়ে নেন কোচ।

ম্যাচের ৮৪ মিনিটে নিজেদের বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে টেনে ফেলে দিলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিয়ামির ক্রিস্টফার ম্যাকভি। সেখানে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন থিয়াগো আলমাদা। তার শট আটকে দেন মিয়ামি গোলরক্ষক। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

Tags: টেলরবুসকেটসমার্টিনোমিয়ামিমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

রংপুরে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি পালন করছে প্রকৃতি ও জীবন ক্লাব

Next Post

প্রায় এক মাস অন্তরালে থাকা চীনের পররাষ্ট্রমন্ত্রী অপসারিত

Next Post
চীনের পররাষ্ট্রমন্ত্রী চীনা পতাকার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় এক মাস অন্তরালে থাকা চীনের পররাষ্ট্রমন্ত্রী অপসারিত

জঙ্গলের দাবানলে উড়োজাহাজ বিধ্বস্ত, ২ পাইলট নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গলের দাবানলে উড়োজাহাজ বিধ্বস্ত, ২ পাইলট নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT