চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করলেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 16, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিঙ্ক জার্সি পরে ফুটবল মাঠে দাঁড়িয়ে, পেছনে গ্রাফিটি আর্ট।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তির সবকিছু ঠিক করা ছিল আগে থেকেই। বাকি ছিল আনুষ্ঠানিকতা সারার। সেটিও সম্পন্ন করেছেন বিশ্বজয়ী মহাতারকা। দুই বছরের চুক্তিতে মিয়ামির জার্সিতে মাঠ মাতাবেন মেসি।

যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামি শনিবার মধ্যরাতে মেসির চুক্তির বিষয়টি জানিয়েছে। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন আর্জেন্টিনার ৩৬ বর্ষী অধিনায়ক। মেসিকে ক্লাবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম। বলেছেন, মেসিকে দলে পাওয়া মানে ‘স্বপ্ন সত্যি হওয়া’।

‘১০ বছর আগে যখন মিয়ামিতে একটি নতুন ক্লাব গড়েছিলাম, তখন থেকেই বিশ্বের সেরা এই খেলোয়াড়কে দুর্দান্ত এমন একটি শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার।’

মিয়ামির খেলোয়াড় হিসেবে মেসিকে পরিচয় করিয়ে দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পরিচয় করিয়ে দেয়া হবে কিংবদন্তিকে।

ইন্টার মিয়ামির মালিক পক্ষের একজন হোর্হে মাস জানান, গত তিন বছর ধরে মেসির সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন মিয়ামিতে আনার ব্যাপারে। বলেছেন, ‘প্রতি বছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার আয় করবেন মেসি।’ তবে মেসির সঙ্গে বছরে কী পরিমাণ বেতনে চুক্তি হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি ক্লাবটি।

আগামী ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হবে মেসির। ১৬ জুলাই মিয়ামির মাঠে দেখা যাবে তাকে।

Tags: এমএলএসবেকহ্যামমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

আকাশপথে এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাকে পিটিয়েছে যাত্রী

Next Post

ভারতে বন্যার পানি কমলেও বৃষ্টি বাড়িয়েছে আতঙ্ক

Next Post
বন্যার পানিতে মানুষজন ও নৌকা, আতঙ্কের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বন্যার পানি কমলেও বৃষ্টি বাড়িয়েছে আতঙ্ক

বন্যার পানিতে ডুবে থাকা কিশোরের ছবি, কুড়িগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বন্যার পানি ভোগান্তি বাড়িয়েছে বাসিন্দাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT