চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির জোড়া গোল আমাদের জিততে সাহায্য করেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 12, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও অন্য খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার আন্তর্জাতিক বিরতিতে দলের সাথেই ছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে যদিও মাঠে দেখা যায়নি তাকে। পরেরদিন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে ঠিকই মাঠে নামলেন মহাতারকা, করেছেন জোড়া গোল, দলও জিতেছে বড় ব্যবধানে।

চেজ স্টেডিয়ামে গোলের শুরু করেন মেসি। ৩৯ মিনিটে প্রথম গোলের পর ৮৭ মিনিটে পান দ্বিতীয় গোলটি। মাঝে ৫২ মিনিটে জর্ডি আলবা এবং ৬১ মিনিটে লুইস সুয়ারেজ করেন একটি করে গোল। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

জয়ের পর কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘ব্যাপারটি সোজাসাপ্টা ছিল। আমি স্কালোনির সাথে কথা বলেছিলাম এবং সে জানিয়েছিল মেসিকে ছেড়ে দেবে। সে মেসিকে নামাবে না আপাতত। আমি মেসির সাথে কথা বলেছিলাম এবং সে গত ম্যাচে আর্জেন্টিনার হয়ে নামতে চায়নি।’

‘যেহেতু আমরা দেখলাম সে ভেনেজুয়েলার বিপক্ষে নামেনি, আমরা তাকে মাঠে নামাতে পারি। যদিও সে পুরো সপ্তাহ জাতীয় দলের সাথে অনুশীলন করেছে, তারপরও সে আমাদের হয়ে মাঠে নামতে ইচ্ছুক ছিল। সে আমাদের জিততে সাহায্য করেছে। গোলও পেয়েছে যা তার জন্য গুরুত্বপূর্ণ।’

জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের তিনে উঠে এসেছে ইন্টার মিয়ামি। ৩৩ ম্যাচ খেলে ১৮ জয়ে ৬২ পয়েন্ট দলটির। ৬৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ফিলাডেলফিয়া। আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রেই দুটি প্রীতি ম্যাচ খেলতে গেছে। প্রথমটি খেলেছে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে। আবার মিয়ামিরই এই চেজ স্টেডিয়ামে ১৪ অক্টোবর পরের ম্যাচে নামবে আর্জেন্টিনা।

Tags: আটালান্টাআর্জেন্টিনাফিলাডেলফিয়াভেনেজুয়েলামাশ্চেরানোমিয়ামিমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের

Next Post

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী বাছাই শুরু

Next Post
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী বাছাই শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী বাছাই শুরু

পাকিস্তান-আফগান সীমান্তে সংঘর্ষের দৃশ্য, অন্ধকারে গাড়ি ও সৈন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT