চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির অভিষেকের দিন জানাল মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 21, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি মিয়ামিতে অভিষেকের দিন ফুটবল মাঠে হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসের শুরুতে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার কথা জানান লিওনেল মেসি। এখনও আনুষ্ঠানিক চুক্তি অবশ্য হয়নি। চূড়ান্ত পর্যায়ে রয়েছে কাগজপত্র ও ভিসা প্রক্রিয়া। এরমধ্যেই এলো মাঠে নামার দিনক্ষণের খবরও। সব ঠিক থাকলে মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে মেসির অভিষেক হবে ২২ জুলাই। ওইদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে প্রথম ম্যাচ খেলবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে এমন তথ্য এসেছে ইন্টার মিয়ামির ব্যবস্থাপনা পরিচালক হোর্হে মাসের বরাতে। লিগ কাপে ক্লাবটির প্রথম ম্যাচে দেখা যাবে বিশ্বজয়ী মহাতারকাকে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হবে খেলা, মিয়ামি লড়বে মেক্সিকান ক্লাব ক্রুজ আসুলের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্স ক্লাবগুলোর মধ্যে বাৎসরিক লিগ কাপ প্রতিযোগিতাটি হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে দুবছরের জন্য চুক্তি করবেন মেসি। বাৎসরিক বেতন হবে ৫ থেকে ৬ কোটি ডলার। সঙ্গে চুক্তির মেয়াদ আরও একবছর বাড়ানোর পথও থাকবে খোলা। থাকবে লভ্যাংশ শেয়ারের নানা মাধ্যমও।

মেসির আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মিয়ামি। ইতিমধ্যেই ক্লাবটি আসন সংখ্যা ৩ হাজার বাড়ানোর কাজ শুরু করেছে। মাঠের মোট ধারণক্ষমতা হবে ২২ হাজার। হোম এবং অ্যাওয়ে ম্যাচের জন্য খেলোয়াড়দের নিরাপত্তা বাড়ানো হবে।

মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় সবার নিচে ১৫তম স্থানে আছে ইন্টার মিয়ামি। নবম স্থানে থাকা দলের চেয়ে পিছিয়ে আছে তারা ৭ পয়েন্টে। নবম স্থানে থাকতে পারলে যোগ্যতা অর্জন করবে প্লে-অফে খেলার।

Tags: আর্জেন্টিনামিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬৪

Next Post

নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় প্রতি মাসে মাহবুবের নেতৃত্বে গোপন বৈঠক

Next Post
নির্বাচিত ব্যক্তির মুখের ছবি, পরিপাটি দাড়ি ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় প্রতি মাসে মাহবুবের নেতৃত্বে গোপন বৈঠক

ডিবি ও সিটিটিসি ডিএমপি কমিশনারের শক্ত হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিবি ও সিটিটিসি ডিএমপি কমিশনারের শক্ত দুটি হাত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT