চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনা সেরা, আমি বলবো মেসি: স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 18, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ অ্যালেজান্দ্রো সোলারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি, দুজনেই সর্বকালের সেরাদের সেরা। দুই মহারথীর মাঝে একজনকে বেছে নিতে হলে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তিনি মেসিকেই সর্বকালের সেরা বলেছেন।

মঙ্গলবার স্প্যানিশ রেডিও স্টেশন কোপকে স্কালোনি বলেছেন, ‘আমাকে যদি একজনকে বেছে নিতে হয়, আমি লিওকে বেছে নেব। তার সাথে আমার বিশেষ কিছু আছে। সে সর্বকালের সেরা, যদিও ম্যারাডোনা দুর্দান্ত ছিলেন।’

আর্জেন্টিনা সমর্থকদের আবেগের সঙ্গে মিশ্রিত মেসি ও ম্যারাডোনার নাম। ১৯৮৬ সালে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ উপহার দেন ম্যারাডোনা। এরপর কেটে যায় প্রায় ৩৬ বছর। শিরোপার কাছাকাছি গিয়েও স্পর্শের সুযোগ হচ্ছিল না।

মেসি যুগ শুরু হলেও শিরোপার আক্ষেপ ছিল দলটির। ২০১৪ সালে ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে গোল হজম করে শিরোপা হাতছাড়া হয়। ২০১৮ বিশ্বকাপ হতাশাজনকভাবে শেষ হলে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন স্কালোনি।

রাশিয়া বিশ্বকাপের পর ফুটবলকে প্রায় বিদায় বলেছিলেন মেসি। তখন মেসিকে আকাশি-সাদাদের জার্সিতে ফিরিয়ে আনার নেপথ্যে ছিলেন তিনি। এরপর মেসির হাতে ওঠে তিনটি শিরোপা। ২০২১-এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ২০২২-এ ফিনালিসিমা। সবশেষ দীর্ঘ সময় অপেক্ষার ফল, অধরা বিশ্বকাপ শিরোপা।

স্কালোনির একটি ভিডিও কলই ফিরিয়ে এনেছিল মেসিকে। ‘আমাদের প্রথম কাজটি ছিল মেসির সাথে একটি ভিডিও কল। সে বলেছিল, সম্মান নিয়েই বিদায় নিয়েছি। আমরা তাকে বলেছিলাম, ফিরে এসো। আমরা অপেক্ষা করব। আমরা তাই করেছি। আট মাস পরে মেসি ফিরে এসেছিল। তখন আমি একটি অবিশ্বাস্য দল খুঁজে পেয়েছি।’

‘বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল একটি দুর্দান্ত সিনেমার মতো, একটি অবিশ্বাস্য সফর। লিও ছিল বিশ্বকাপের মূল চাবিকাঠি। সে দুর্দান্ত খেলেছে।’

‘মেসিকে প্রশিক্ষণ দেয়া কঠিন নয়। প্রযুক্তিগত দিক দিয়ে তাকে সংশোধন করার কিছু নেই। তবে কখনও কখনও লিওকে একটি নির্দিষ্ট উপায়ে চাপ বা আক্রমণ করতে গাইড করতে পারেন। চাপ, বল কেড়ে নেয়া এবং জালের ছোঁয়া পাবার জন্য লিও সেরাদের সেরা।’

Tags: আর্জেন্টিনামেসিম্যারাডোনালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Next Post

সনাতন পদ্ধতি ছেড়ে আদর্শ বীজতলা তৈরি করছেন কৃষক

Next Post
কৃষক নতুন পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন, সনাতন পদ্ধতি ছাড়াই।. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন পদ্ধতি ছেড়ে আদর্শ বীজতলা তৈরি করছেন কৃষক

শিক্ষামন্ত্রী শিক্ষাক্রম নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে শিক্ষাক্রম নিয়ে মিথ্যা রটানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT