চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি না খেলায় ৫০ শতাংশ অর্থ ফেরত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 19, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বসে চিন্তিত ও উদ্বিগ্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং একাদশের বিপক্ষে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির প্রীতি ম্যাচে বিশ্বজয়ী লিওনেল মেসির খেলার কথা ছিল। ফেব্রুয়ারিতে হওয়া সেই ম্যাচে চোটের কারণে নামতে পারেননি মহাতারকা। পরে শুরু হয় মেসির মাঠে না নামা নিয়ে বিতর্ক। শেষঅবধি আয়োজকরা ঘোষণা করলেন টিকিটের অর্ধেক অর্থ ফেরত দেয়া হবে।

হংকংয়ের ওই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল ৩৮,০০০ এবং সব টিকিটই বিক্রি হয়েছিল। ৩৬ বর্ষী আর্জেন্টাইন মহাতারকার খেলা দেখার জন্য একেকজন দর্শক ৪,৮৮০ হংকং ডলার দিয়ে টিকিট কিনেছিলেন। কিন্তু ম্যাচের পুরোটা সময় বেঞ্চে বসে কাটান মিয়ামির মেসি। পরে দর্শকরা দুয়োধ্বনি দেয়া শুরু করে এবং ম্যাচ শেষে অর্থ ফেরতের দাবি তোলে।

টেটলার এশিয়া দাবি তুলেছে, তাদের বলা হয়েছিল মেসি হাফটাইম পর্যন্ত খেলবেন না এবং সেটা ‘দ্রুতই’ হংকং সরকারকে জানিয়ে দেয়া হয়। তখন হংকং সরকার মেসিকে অনুরোধ করেছিল ‘সমাধান হিসেবে’ তাকে মাঠে নামতে এবং দর্শকদের সাথে কিছুটা সময় কাটাতে। সেই আহ্বানে লাভ হয়নি। পরের ম্যাচে জাপানে গিয়ে মাঠে নামেন মেসি।

মেসির মাঠে না নামাকে অনেক দর্শক ষড়যন্ত্র হিসেবে দেখেছেন। হংকংয়ের গণমাধ্যমে দাবি ওঠে ইন্টার মিয়ামির এমন করার পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ কাজ করেছে।

যেসব দর্শক অর্থ ফেরতের দাবি তুলেছেন, তাদের আইনি পদক্ষেপ না নিতে বলেছে আয়োজক কর্তৃপক্ষ। অর্থ ফেরতে আয়োজকদের খরচ হবে ৫৬ মিলিয়ন হংকং ডলার বা ৫.৬ মিলিয়ন ইউরো বা ৭.১ মিলিয়ন ইউএস ডলার।

Tags: ইন্টার মিয়ামিএমএলএসমেসিলিড স্পোর্টসহংকং
Previous Post

যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Next Post

অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে ‘লাল কার্ড’ দেখালো শিক্ষার্থীরা

Next Post
শিক্ষার্থীরা মানববন্ধন করে লাল কার্ড দেখাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে 'লাল কার্ড' দেখালো শিক্ষার্থীরা

মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যায় মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT