চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 02, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির দেহরক্ষী ও ফুটবল তারকা, নিরাপত্তা কর্মীরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার লিগস কাপের টেকনিক্যাল এরিয়ায় ঢোকা নিষিদ্ধ হয়ে গেল বিশ্বজয়ীর ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর।

লিগস কাপে শৃঙ্খলাভঙ্গের দায়ে মেসির দেহরক্ষী ইয়াসিনকে টুর্নামেন্টের বাকি অংশে নিষিদ্ধ করেছে আয়োজক কমিটি। একই সঙ্গে ইন্টার মিয়ামিকে দেয়া হয়েছে অর্থিক দণ্ড।

গত বুধবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছিল ক্লাব অ্যাটলাসের। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন। যা নিয়ে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞার পথে হাঁটল লিগস কাপ কর্তৃপক্ষ।

লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটির এক বিবৃতিতে জানায়, ৩০ জুলাই ইন্টার মিয়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মিয়ামির এক প্রতিনিধি। যদিও মিয়ামির কোন সদস্য নিষিদ্ধ তা আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখিত করেনি। তবে সূত্রের বরাতে নিশ্চিত হয়েছে, সেই ব্যক্তি মেসির দেহরক্ষী ইয়াসিন।

NEW: Leagues Cup is set to discipline a member of Inter Miami’s staff for entering the pitch during their last match. There’s also a fine involved.

It’s Yassine Cheuko, known online as Messi’s bodyguard. He’ll be banned from Leagues Cup matches. pic.twitter.com/EfjRVZH8f6

— Safid Deen 💯💯💯💯 (@Safid_Deen) August 1, 2025

এর আগে তার ওপর ক্ষোভ জানিয়ে ক্লাব অ্যাটলাসের ডিফেন্ডার মাথিয়াস দোরিয়া বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। আমি বুঝতে পারছি মেসির দেহরক্ষী সেখানে তাকে ভক্তদের কাছ থেকে রক্ষা করার জন্য অবস্থান করছিলেন। কিন্তু তিনি খেলোয়াড়দের মাঝে কেন এলেন বুঝলাম না, তার তো সেই অনুমতি নেই।’

ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মিয়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বলবৎ ছিল, নতুন করে যুক্ত হয়েছে লিগস কাপ।

Tags: আর্জেন্টিনাইন্টার মিয়ামিইয়াসিনএমএলএসমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

‘নির্বাচনি উৎসব হলেও সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়েই চলছে’

Next Post

রাশিয়ার হুমকি: পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

Next Post
পারমাণবিক সাবমেরিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার হুমকি: পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

The Kerala Story movie poster featuring four women in headscarves. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদ নিয়ে বিতর্কিত সিনেমাটি পেল ভারতের জাতীয় পুরস্কার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT