চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোটে মাঠ ছাড়ার দিনে মিয়ামির টাইব্রেকারে জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 03, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির চোটের কারণে মাঠ ছাড়ার দিন মিয়ামির ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে লিগ কাপে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি নেকাক্সার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে পেনাল্টি শুটআউটে। শনিবার রাতে জয়ে নকআউট পর্বে খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে মিয়ামি। ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটে চোটে পড়েন মেসি। তখনই তাকে মাঠ ছাড়তে হয়। মিয়ামি কোচ মেসির আর্জেন্টাইন সাবেক সতীর্থ নিশ্চিত করেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মহাতারকা।

মাশ্চেরানো বলেছেন, ‘আমরা এখনো কিছু বলতে পারছি না, আগামীকাল বলতে পারবো। মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ে বেশি আঘাত পাননি, কারণ তখনও মেসি বুঝতে দেননি তিনি অনেক ব্যথা পেয়েছেন। মেসি তখন কিছু অনুভব করেছেন। তাই ঝুঁকি এড়াতে মাঠ ছেড়েছেন।’

মেসির মাঠ ছাড়ার পর ইন্টার মিয়ামি পায় প্রথম গোলের দেখা। ১২ মিনিটে নেকাক্সার জালে প্রথম গোল জড়ান তেলাস্কা সেকোভিয়া। ১৭ মিনিটে মিয়ামি ডিফেন্ডার ম্যক্সিমিলিয়ানো ফ্যালকন লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলে মিয়ামি।

নেকাক্সার থমাস বাদোলানি ৩৩ মিনিটে গোল করে আনেন সমতায়। রিকার্ডো মনরিয়ালের ৮১ মিনিটে গোলে ২-১এ পিছিয়ে পড়ে মিয়ামি। যোগ করা সময়ে জর্ডি আলবার গোলে সমতায় আসে মিয়ামি। খেলা টাইব্রেকারে গড়ালে ৫-৪ ব্যবধানে জয় তোলে মেসির মিয়ামি।

মাশ্চেরানো পরে বলেছেন, ‘খেলা শেষের অনুভূতিটা তিক্ত। কারণ ম্যাচটি পুরোটাই আমাদের হাতে ছিল। আমরা প্রথম ১৫ মিনিটে পরিকল্পনা অনুযায়ী খেলেছি। মেসির চোটের পর আমরা লিড নিয়েছি। এরপরে যে ফাউলটা দেয়া হয়েছে সেটি বাজে সিদ্ধান্ত। তাতে ম্যাচ কঠিন হয়ে পড়ে। এটাই সত্যি রেফারির এমন সিদ্ধান্তে নিজেকে কিছুটা বোকা মনে হয়েছে।’

Tags: ইন্টার মিয়ামিনেকাক্সামেজর লিগ সকারলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

পুলিশের ১১ দফা সুপারিশের ভাইরাল চিঠিটি ভুয়া: পুলিশ হেডকোয়ার্টার্স

Next Post

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু

Next Post
ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলি হামলার পর পালানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু

হামাসের সদস্যরা মুখোশ ও গ্যাংস্টার কাপড়ে সজ্জিত, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT