চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হরেক রেকর্ড, রেকর্ডে মেসির পরেই ফের্নান্দেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 পূর্বাহ্ন 27, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা তখন ১-০ গোলে এগিয়ে, গুইডো রদ্রিগেজের জায়গায় এনজো ফের্নাদেজকে নামান কোচ লিওনেল স্কালোনি। সুযোগের সবটুকু লুফে নেন প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এনজো। লিওনেল মেসির পর আর্জেন্টিনার হয়ে গড়েছেন সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তি, গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সাহায্য করে বসেছেন রেকর্ডটিতে।

২০০৬ সালে যেটি করেছিলেন মেসি, ২০২২ সালে সেটি করলেন এনজো, সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোলে থাকলেন দুইয়ে। এলএম টেনের তখন বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন, এনজো সেখানে জালের দেখা পেলেন ২১ বছর ৩১৩ দিন বয়সে। মেসির সবচেয়ে কম বয়সী রেকর্ডের পরে সতীর্থের বসার দিনে ভিন্ন কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি নিজেও।

আর্জেন্টিনা জার্সিতে গোলমেশিনে পরিণত হওয়া মেসি পঞ্চম বিশ্বকাপে এসে ছুঁয়েছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে ম্যারাডোনার ২১ ম্যাচে ৮ গোলের কীর্তি সমান ম্যাচেই ছুঁয়ে এখন সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন মেসি।

কম বয়সী গোলের রেকর্ড তো আগেই ছিল, মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে গোল করে মেসি বসেছেন কম বয়সী ও বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল করার যৌথ-মেলবন্ধন রেকর্ডে। ১৯৬৬ সালের পর গোল পাওয়া কোনো বর্ষীয়ান হিসেবেও নাম লিখিয়েছেন তিনি, গোল এনেছেন ৩৫ বছর ১৫৫ দিন বয়সে।

লুসেইল স্টেডিয়ামে প্রায় গ্যালারি ভর্তি দর্শকদের সামনে শনিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। দারুণ গোলটি করার পাশাপাশি এনজো ফের্নান্দেজের গোলে অবদান রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

Tags: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ মেক্সিকোমার্টিনেজম্যারাডোনালুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

ম্যারাডোনার দুটি রেকর্ড এখন মেসিরও

Next Post

জয়ের আনন্দে গা ভাসাচ্ছেন না মেসি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় মেসি জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের আনন্দে গা ভাসাচ্ছেন না মেসি

বাংলাদেশের একজন রাজনীতিবিদ চ্যানেল আই অনলাইনের সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT