চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত গোল খাওয়া গোলরক্ষকের জার্সি চেয়েছিলেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 29, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোলরক্ষকের জার্সি চেয়েছিলেন, খেলোয়াড়ের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুরাসাওয়ের বিপক্ষে গতবছর একটি প্রীতি ম্যাচে খেলেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রত্যাশিত জয়ই পেয়েছিল। ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল লিওনেল মেসির দল। হ্যাটট্রিকও করেছিলেন বিশ্বজয়ী মহাতারকা। প্রতিপক্ষ গোলরক্ষক এলয় রুম দারুণ কিছু সেভ না করলে ব্যবধান বাড়তেও পারত। তবুও ৭ গোল হজম করতে হয়েছিল রুমকে। খেলা শেষে তার জার্সিও চেয়ে বসেছিলেন মেসি।

এতদিন পর কুরাসাও গোলরক্ষক এলয় বলেছেন, ‘ম্যাচের আগে আমার দলের সবাই বলাবলি করছিল শেষে মেসির জার্সি চাইবে। আমার অধিনায়কও তাই বলেছিল। তখন ঠিক করি, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জার্সিটা চাইব। তিনিও তো একজন বিশ্বসেরা গোলরক্ষক।’

‘বিরতির সময় অবশ্য সিদ্ধান্ত পাল্টে ভাবলাম মেসিকেই বলে দেখি কী হয়। জার্সি চাইতেই বললেন, ম্যাচ শেষে দেখা করার কথা। ধারণা করেছিলাম আমাদের দলের অনেকেই হয়ত মেসির কাছে জার্সি চেয়েছে। এ কারণে সবাইকে দেখা করতে বলেছেন।’

‘‘ম্যাচের শেষ বাঁশি বাজার সময় মেসি ছিলেন আমার কাছেই। সেসময় মেসির কাছে জার্সি চাইতেই আমাকে দিয়ে দেন। এরপর মেসি বলে বসেন, ‘তুমি খুব ভালো সেভ করেছ। আমি কি তোমার জার্সিটা পেতে পারি।’’

এ কথা শুনে অবশ্য থমকে গিয়েছিলেন এলয়। ভেবেছিলেন মেসির মতো কিংবদন্তি তার জার্সি নিয়ে কী করবেন? এমনকিছু ভাবতে ভাবতে জার্সিটা তুলে দেন মেসির হাতে। সেসময় জার্সি নেয়ার কারণটা বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলেন।

‘মেসি অর্জনের অনেক স্মারক রাখেন নিজের সংগ্রহশালায়। সেই ম্যাচে আন্তর্জাতিক ১০০তম গোল করেছিলেন। যে স্মৃতি ধরে রাখতে হয়তো আমার জার্সিটাও চেয়েছিলেন।’

Tags: আর্জেন্টিনাকুরাসাওপ্রীতি ম্যাচমার্টিনেজমেসিলিড স্পোর্টস
Previous Post

‘আর্টিস্টের উপর ফোকাস চলে গেলে ছবিতে গল্পের গুরুত্ব কমে যায়’

Next Post

বিএনপি কালো পতাকার নামে আবারো সন্ত্রাস ও সহিংসতার জানান দিচ্ছে: ওবায়দুল কাদের

Next Post
বৈঠকে উপস্থিত নেতারা, সাংবাদিক ও বিশ্লেষকরা, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কালো পতাকার নামে আবারো সন্ত্রাস ও সহিংসতার জানান দিচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নূর চৌধুরীর ফেরত পাঠানোর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে কথা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT