চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বার্সায় খেলতে মিয়ামিকে ‘পাশে’ পাবেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 30, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি ছেড়ে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন বিশ্বজয়ী লিওনেল মেসি। নানা জটিলতায় আর হয়ে উঠেনি। ৩৬ বর্ষী মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। মিয়ামির পক্ষ থেকে এবার জানানো হল, বার্সায় ফিরতে মেসিকে সকল প্রকার সহযোগিতা করতে চায় মেজর লিগ সকারের ক্লাবটি। ন্যু ক্যাম্পে অন্তত প্রীতি বা বিদায়ী কোনো ম্যাচ খেলতে মিয়ামিকে পাশে পাবেন মহাতারকা।

২০২১ সালে মেসি যখন বার্সা ছেড়েছিলেন, আনুষ্ঠানিক কোনো বিদায় নিতে পারেননি। কিশোর বয়সে যোগ দিয়ে বর্ণালী ক্যারিয়ারের সিংহভাগ যেখানে কাটিয়েছেন, সেই ক্লাবের সঙ্গে বিদায়ের মুহূর্তটি ছিল ফ্যাকাসে, চোখের জলে। এবার মেসির সেই আক্ষেপ দূর করতে চায় মিয়ামি।

বার্সা থেকে মেসির আনুষ্ঠানিক বিদায় নিয়ে মিয়ামির মালিক পক্ষের একজন হোর্হে মাস বলেছেন, ‘আমি জানি না এটা কোনো প্রীতি বা বিদায়ী ম্যাচের মধ্য দিয়ে ঘটবে কিনা। গ্রীষ্মে তাদের গাম্পার ট্রফির ম্যাচ থাকে এবং সংস্কারের জন্য ক্যাম্প ন্যু আগামী দেড়বছর বন্ধ থাকবে। আশা করি সেসময়ের মধ্যে কিছু একটা হবে। মেসিকে যথাযথ সম্মানের সাথে বিদায় জানেতে এরমধ্যে একটা ব্যবস্থা হবে।’

মিয়ামি থেকে ধারে বার্সায় যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এমন প্রসঙ্গে মাস বলেছেন, ‘তার মানে এই না যে, মেসি বার্সার হয়ে ধারাবাহিক ম্যাচ খেলবেন। সেখানে ধারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনটা ঘটবে না। তবে হ্যাঁ, মেসি সেখান থেকে সম্মানের সহিত বিদায়ের যোগ্য। আর আমি এ ব্যাপারে সহযোগিতা করতে আমার সাধ্যমতো সবকিছুই করব।’

বার্সেলোনা জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করে গেছেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে চারবার জিতে গেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ১১বার লা লিগা এবং সাতবার ব্যালন ডি’অর।

Tags: ন্যু-ক্যাম্পবার্সেলোনামিয়ামিমেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

রাতের অন্ধকারে গাছ কেটেছে বন বিভাগ

Next Post

মাছ ধরার বিশেষ ফাঁদ ‘চাঁই’ তৈরী করছেন এক গ্রামের মানুষ

Next Post
ডেঙ্গু মোকাবেলায় সচেতনতামূলক বার্তা, কিটনাশক ও পরিষ্কার পরিচ্ছন্নতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরার বিশেষ ফাঁদ ‘চাঁই’ তৈরী করছেন এক গ্রামের মানুষ

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT