চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বার্সায় ফেরা নিয়ে কথা বলতে চান না জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 31, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও জাভি একসঙ্গে ফুটবল মাঠে, মেসি ট্রফি হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি মেসি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে বার্সেলোনায় ফিরেছেন বিশ্বজয়ী মহাতারকা। তবে গুঞ্জনটি নিয়ে কথা বলতে আগ্রহী নন বার্সেলোনা কোচ জাভি। বলেছেন, ‘এই বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় এটি নয়।’

ফিফার আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার লা লিগায় এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন জাভি।

‘আমি মনে করি, মেসির ফেরা নিয়ে কথা বলার সঠিক সময় এটি নয়। আমি প্রায়ই লিওর সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য কিংবা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’

সাবেক সতীর্থ মেসিকে বার্সেলোনায় দেখতে চান জাভিও। তবে আপাতত মনোযোগ মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে দিতে চান কাতালান কোচ। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। রয়েছে লা লিগার শীর্ষেও। এমনকি কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে আছে লড়াইয়ে।

‘আশা করি, আমরা আবার তাকে এখানে দেখতে পাব। তা ঘটলে আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেয়ার।’- বলেছেন জাভি।

‘বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে। আমরা মেসি-পরবর্তী যুগে সাফল্য অর্জন থেকে এক ধাপ দূরে রয়েছি।’

Tags: জাভিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

জবি’র ছাত্রী হলে নেই মেডিকেল সুবিধা, শিক্ষার্থীদের দুর্ভোগ

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

Next Post
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সুচরিতা, রুবেল ও জায়েদ ছবি, বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সুচরিতা-রুবেলের সদস্যপদ বাতিল, জায়েদকে নিয়ে সিদ্ধান্ত রবিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT