চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে আর্জেন্টিনায় শেষ ম্যাচ খেলবেন মেসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 19, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি শিশুদের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের বিদায়লগ্নের শেষধাপে লিওনেল মেসি। আলোচনা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন কিংবদন্তি। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচটি খেলতে চলেছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা, দেশটির গণমাধ্যমে খবর এমনই।

লাতিন অঞ্চলের বাছাই থেকে ইতিমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আলবিসেলেস্তেদের। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে হোম ম্যাচ ও ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে নামবে তারা। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে ২০২৬ সালের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিস্সিমা’। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ খেলতে উড়াল দেবে আর্জেন্টিনা।

আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে হতে চলেছে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী, এমন বলছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো। চোটের কারণে ম্যাচটিতে খেলা নিয়ে শঙ্কা থাকলেও বাছাইয়ের শেষ দুই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আছেন মেসি।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এপর্যন্ত ১৯৩ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১১২টি, অ্যাসিস্ট ৬১টি। জিতেছেন দুবার কোপা আমেরিকা শিরোপা ও একবার ফিফা বিশ্বকাপ।

Tags: আর্জেন্টিনাফিফাবিশ্বকাপমেসিলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের ক্রিকেট থেকে দুর্নীতি দূর করার ‘হুঙ্কার’ মার্শালের

Next Post

সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত: ইয়াহিয়া রহিম সাফাভিও

Next Post
ইয়াহিয়া রহিম সাফাভি এর ছবি, যুদ্ধের প্রস্তুতি ও বিস্ফোরণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত: ইয়াহিয়া রহিম সাফাভিও

ভারত ও চীনের নেতারা বন্ধুত্বপূর্ণ সাক্ষাতে হাত মিলাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT