চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ১০২ গোল

জাহিদ রহমান by জাহিদ রহমান
3:41 অপরাহ্ন 30, মার্চ 2023
in ফুটবল, মতামত, স্পোর্টস
A A
মেসি বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জেতার পর থেকে মেসিদের উচ্ছ্বাস থেমে নেই। সেই উচ্ছ্বাসে যুক্ত হচ্ছে নতুন নতুন মাইলফলক। আর সেই মাইলফলকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনা দলের কাণ্ডারি স্বয়ং লিওনেল মেসি। অথচ বিশ্বকাপের আগে নানা অপূর্ণতার মাঝে ডুবে ছিল আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ না জেতার আক্ষেপে বারবার তাদের পুড়ে ছাই হতে হচ্ছিল। কাতার বিশ্বকাপ ছিল তাই মেসির জন্য এক মহা অগ্নিপরীক্ষা। সেই অগ্নিপরীক্ষার প্রথমদিনে সৌদি আরবের কাছে যখন আর্জেন্টিনা হেরে বসে তখন সবারই ধারণা ছিল পথ হারিয়ে ফেলেছে মেসির দল। কিন্তু ঠাণ্ডা মাথার কোচ স্কালোনি আর মেসির পরিকল্পনা ও দৃঢ়তায় অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ জিতে এক নতুন রূপকথা রচনা করেছে আর্জেন্টিনার ফুটবল দল। এই মিশন শেষ করে দেশে ফেরার পর আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ভালোবাসার দ্বার উন্মুক্ত করে দেয়। বিশ্বকাপ শেষ হওয়ার তিন মাসের মাথায় আবার আর্জেন্টিনা দল নতুন করে উঠে এসেছে আলোচনায়। আর এবারও আলোচনার মূল কেন্দ্রবিন্দু স্বয়ং মেসি।

আর্জেন্টিনার এই ফুটবল লাট সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচে দেশের পক্ষে শততম গোল করে নতুন আরেক মাইলফলক রচনা করেছেন। ফুটবলের এই বিস্ময়কর প্রতিভা বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে শততম গোলের রেকর্ড স্পর্শ করেছেন। এই তালিকায় প্রথমে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ম্যাচে রোনালদোর গোল এখন ১২২টি। আর দ্বিতীয় স্থানে থাকা ইরানের স্ট্রাইকার আল দায়ই-এর করা মোট গোলের সংখ্যা ১০৯। এ দুজনের পাশে এসে নাম লিখিয়েছেন মেসি। স্বভাবতই মেসির জন্য এটি ভয়াবহ আনন্দময় এক সাফল্য।

মেসির জন্য ২৮ মার্চ ছিল মহা এক আনন্দের দিন। এদিন প্রতিপক্ষ কুরাসাও-এর বিপক্ষে খেলার ২০ মিনিটের মাথায় আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম গোলটি করেন তিনি। সতীর্থ জিয়োভান্নি লো সেলসোর কাছ থেকে পাস পান তিনি। তারপর প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো কিকে গোল করেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় উত্তর আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরোতে স্টেডিয়ামে। এ ম্যাচ আর্জেন্টিনা ৭-০ গোলে জয়লাভ করে। হ্যাটট্রিক করেন মেসি।

এর আগে বিশ্বকাপ শেষ হওয়ার তিন মাসের মাথায় গত ২৪ মার্চ পানামার সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচটি দেখার জন্য অনলাইনে আবেদন করেছিল ১৫ লক্ষ ফুটবল দর্শক। স্টেডিয়ামের ধারণ ক্ষমতায় যা ছিল তার পুরোটাতেই ছিল দর্শক আর দর্শক। এই ম্যাচের ৮৯ মিনিটে গোল করে নিজের ৯৯তম গোল পূরণ করেন তিনি।

আন্তর্জাতিক ম্যাচে মেসির মোট গোলসংখ্যা ১০২। মোট ৩৭টি দেশের বিপক্ষে গোলগুলো করেছেন মেসি। পরিসংখ্যান অনুযায়ী তিনি গোল করেছেন বলিভিয়ার বিপক্ষে ৮টি, ইকুয়েডরের বিপক্ষে ৬টি, উরুগুয়ের বিপক্ষে ৬টি, ব্রাজিলের বিপক্ষে ৫টি, চিলির বিপক্ষে ৫টি, এস্তোনিয়ার বিপক্ষে ৫টি, প্যারাগুয়ের বিপক্ষে ৫টি, ভেনেজুয়েলার বিপক্ষে ৫টি, মেক্সিকোর বিপক্ষে ৪টি, পানামার বিপক্ষে ৪টি, কলম্বিয়ার বিপক্ষে ৩টি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩টি, কুরাসাও-এর বিপক্ষে ৩টি, ফ্রান্সের বিপক্ষে ৩টি, স্পেনের বিপক্ষে ২টি, জার্মানির বিপক্ষে ১টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি, পর্তুগালের বিপক্ষে ১টি। প্রতিযোগিতার বিশ্লেষণে দেখা যাচ্ছে মেসি প্রীতি ম্যাচে গোল করেছেন মোট ৪৮টি, কোপা আমেরিকা প্রতিযোগিতায় করেছেন ১৩টি, বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ২৮টি এবং বিশ্বকাপ ফুটবলে করেছেন মোট ১৩টি গোল। দেশের পক্ষে এটিও এখন সর্বোচ্চ গোল।

বিশ্বকাপে মেসি প্রথম গোলটি করেন ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে। তখন মেসির বয়স ছিল মাত্র ১৮। আন্তর্জাতিক ম্যাচে মেসি মোট ৯টি হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন। হ্যাটট্রিক করেছেন সুইজারল্যান্ড (২৯ ফেব্রুয়ারি ২০১২), ব্রাজিল (৯ জুন ২০১২), গুয়েতেমালা (১৪ জুন ২০১৩), পানামা (১০ জুন ২০১৬), ইকুয়েডর (১০ অক্টোবর ২০১৭), হাইতি (২৯ মে ২০১৮), বলিভিয়া (৯ সেপ্টেম্বর ২০২১), এস্তোনিয়া ( ৫ জুন ২০২২), কুরাসাও (২৮ মার্চ ২০২৩)-এর বিপক্ষে।

আন্তর্জাতিক ম্যাচে মেসির অভিষেক ঘটেছিল ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে। সে ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করলেও মেসি ছিলেন গোলবঞ্চিত। অবশ্য এরপর আরও চার ম্যাচ তাকে গোলবঞ্চিত হতে হয়েছিল। অবশেষে ৬ নম্বর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি প্রথম গোল পান। ক্রোয়েশিয়ার সাথে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। খেলায় আর্জেন্টিনা ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হলেও ১৯ নম্বর জার্সি গায়ে মেসি উদ্ভাসিত হন অন্যভাবে। প্রথমে তেভেজের দেয়া গোলে এসিস্ট করেন তিনি। এরপর দ্বিতীয় গোল করেন যথারীতি রাইট উইং থেকে বল নিয়ে ডি-বক্সের সামনে থেকে নিজস্ব স্টাইলে।

১৭৪ ম্যাচে ১০২ গোল করার পর মেসি তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সব ঠিকঠাক থাকলে ইরানের আলি দায়ইকে তার পেছনে ফেলতে খুব বেশি সময় লাগবে না। ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই থাকবে তার নাম।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: আর্জেন্টিনাকুরাসাওবিশ্বকাপমেসিরোনালদো
Previous Post

মিত্রদের রক্ষায় ও প্রতিদ্বন্দ্বীদের কাবু করতে আদালত ব্যবহার করছেন মোদি

Next Post

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

Next Post
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

তথ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য শিশুদের সচেতনতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য নিরাপত্তার চেয়ে বড় পুষ্টি নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT