চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিশ্বকাপ ট্রফি হাতে পেয়েই মেসির চুমু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 02, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বিশ্বকাপ ট্রফি হাতে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে কাতারে প্রথমবার আরাধ্য বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখেছিলেন লিওনেল মেসি। এরপর গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে, সেখানে গিয়ে আবারও ছুঁলেন সেই ট্রফি, দিলেন চুমু, যেভাবে কাতারে চুমু এঁকেছিলেন সোনালী ট্রফিটাতে। ফিফা এবং অ্যাডিডাসের আয়োজনে ২০২৬ বিশ্বকাপের প্রচারণার শুরু হিসেবে লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে শিরোপা হাতে আসে আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির সাথে যোগ দিয়েছিলেন ক্যানসাস সিটির প্রধান কোয়ার্টার ব্যাক প্যাট্রিক মাহোমেস, ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো এবং জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও কোচ ইয়ূর্গেন ক্লিন্সম্যান। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন।

বিশ্বব্যাপী বিশ্বকাপের শিরোপার ভ্রমণের অংশ হিসেবে এবং ফুটবল অনুরাগীদের আকর্ষণ করতে এ প্রচারণা। মেসির জন্য সেটি দ্বিতীয়বার পুরনো স্মৃতি জাগিয়ে তোলার সুযোগ ছিল। কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বজয়ের মুকুট পরেছিলেন মেসি। এবারের বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো এবং কানাডাতে।

৩৭ বর্ষী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার। আর্জেন্টিনাও আছে দুরন্ত ফর্মে। লাতিন অঞ্চলের বাছাইপর্বে সবার উপরে থেকে পরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দলটি।

Tags: আর্জেন্টিনাইউএসএইনফ্যান্তিনোকানাডাক্লিন্সম্যানমেক্সিকোমেসিলিড স্পোর্টস
Previous Post

মুগদায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Next Post

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সাতক্ষীরায় সেনাবাহিনী ও স্থানীয়রা বেড়িবাঁধ মেরামত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভাঙনে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT