ব্যালন ডি’অর ২০২৬ আসরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক ও আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা লামিন ইয়ামাল, কাইলিয়ান এমবাপে ও হ্যারি কেনের মতো তারকারা। তবে সংক্ষিপ্ত এ তালিকায় জায়গা হয়নি পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।
পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন অন্যান্য ক্যাটাগরির পুরস্কারও। এগুলোর মধ্যে রয়েছে কোপা ট্রফি, ইয়াসিন ট্রফি, ক্লাব অব দ্য ইয়ার, কোচ অব দ্য ইয়ারের পুরস্কারের তালিকা। হয়েছে
বিগত ১২ মাসের সেরা ফুটবলারদের স্বীকৃতি দেবে এ পুরস্কার।
সৌদি প্রো লিগে আল নাসরকে শিরোপা জেতাতে রোনালদো ২৮টি গোল করেছিলেন। তবে এ বছরে পর্তুগালের হয়ে মাত্র ৫টি গোল করায় তালিকায় স্থান হয়নি তার। সৌদি ভিত্তিক আরেক খেলোয়াড় মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস আল কাদসিয়ার হয়ে ৪১টি গোল করায় তালিকায় জায়গা পেয়েছেন। ছেলেদের ব্যালনের ডি’অর তালিকা থেকে বাদ পড়া দুটি বড় নাম দুটি হলো পেদ্রি এবং রাফিনহা।
এবারের তালিকায় স্পেনের বিশ্বকাপ জয়ী ছয়জন স্থান পেয়েছেন। তাদের মধ্যে গোল্ডেন বলজয়ী অধিনায়ক রদ্রি ও ফাইনালে গোল করা ফেররান তরেসের নাম রয়েছে। রানার্সআপ হওয়া আর্জেন্টিনার দুই ফরোয়ার্ড লিওনেল মেসির সাথে জায়গা পেয়েছেন লৌতারো মার্টিনেজ। ব্রাজিলের একজন বেশি তিনজন খেলোয়াড় তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম ভিনিসিয়াস জুনিয়র। স্থান পেয়েছেন নরওয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আর্লিং হালান্ডও।
২০২৬ সালের ছেলেদের ব্যালন ডি’অর মনোনীত যারা:
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), মার্ক কুকুরেয়া (চেলসি, রিয়াল মাদ্রিদ, স্পেন), ওসমানে দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ, কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল, ব্রাজিল), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট জার্মেইন, মরক্কো), হারি কেন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড), কাভিচা কাভারসকেলিয়া (প্যারিস সেন্ট-জার্মেই, জর্জিয়া), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন), সাদিও মানে (আল নাসর, সেনেগাল), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই, ব্রাজিল), লৌতারো মার্টিনেজ (ইন্টার মিলান, আর্জেন্টিনা), কাইলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), নুনো মেন্ডেস (প্যারিস সেন্ট জার্মেইন, পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা), জোয়াও নেভেস (প্যারিস সেন্ট জার্মেই, পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স), উইলিয়ান পাচো (প্যারিস সেন্ট জার্মেই, ইকুয়েডর), জুলিয়ান কুইনোনস (আল কাদসিয়া, মেক্সিকো), ডেক্লান রাইস (আর্সেনাল, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, স্পেন), ফ্যাবিয়ান রুইজ (প্যারিস সেন্ট জার্মেইন, স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স), ফেররান তরেস (বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেইন, স্পেন), উপমেকানো (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), ভিতিনহা (প্যারিস সেন্ট জার্মেই, পর্তুগাল)।
২০২৬ সালের মেয়েদের ব্যালন ডি’অর মনোনীত যারা:
সেলমা বাচা (ফ্রান্স), বার্বরা বান্দা (ওরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), ক্লারা বুল (বায়ার্ন মিউনিখ, জার্মানি), এসমেই ব্রুগটস (বার্সেলোনা, নেদারল্যান্ডস), মারিওনা কালদেনতেই (আর্সেনাল, স্পেন), স্কারলেট কামবেরোস (ক্লাব আমেরিকা, মেক্সিকো), কার্সটিন কাসপারি (ম্যানচেস্টার সিটি, নেদারল্যান্ডস), টেমওয়া চাওয়াঙ্গা (ক্যানসাস সিটি কারেন্ট, মালাউই), কাতা কোল (বার্সেলোনা, স্পেন), মেলচি দুমোরনে (ওএল লিওনেস, ফ্রান্স), ক্যারোলিন গ্রাহাম হানসেন (বার্সেলোনা, নরওয়ে), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), পাত্রি গিজারো (বার্সেলোনা, স্পেন), পারনিল হার্ডার (বায়ার্ন মিউনিখ, জার্মানি), ইউই হাসেগাওয়া (ম্যানচেস্টার সিটি, জাপান), রোজ লাভেল (গোথাম এফসি, ইউএসডব্লিউএনটি), মাপিলিয়ন (বার্সেলোনা, লন্ডন সিটি লায়োনেস, স্পেন), লোরেনা (ক্যানসাস সিটি কারেন্ট, ব্রাজিল), মেলভিন মালার্ড (ম্যান ইউটিডি, চেলসি, ফ্রান্স), মানাকা মাতসুকুবো (নর্থ ক্যারোলিনা কারেজ, চেলসি, জাপান), ভিভিয়ান মিদেমা (ম্যানচেস্টার সিটি, নেদারল্যান্ডস), ইভা পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড), ক্লাউডিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, লন্ডন সিটি লায়োনেস, স্পেন), ওয়েনডি রেনার্ড (ওএল লিওনেস, ফ্রান্স), অ্যালেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড), খাদিজা শ (ম্যানচেস্টার সিটি, জামাইকা), মোমোকো তানিখাওয়া (বায়ার্ন মিউনিখ, জাপান), ক্যারোলিন ওয়ার (রিয়াল মাদ্রিদ, ওএল লিওনেস, স্কটল্যান্ড), টেসা ভুলার্ট (ইন্টার মিলান, কোমো, বেলজিয়াম)









