চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফির মালিক মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 15, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল ট্রফি জয় উদযাপন করছেন, বিশ্বকাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সকল শিরোপা অনেক আগেই জিতেছেন লিওনেল মেসি। জাতীয় দল জার্সিতে শিরোপা খরা ছিল। আর্জেন্টাইন মহাতারকা সেই আক্ষেপও ঘুচিয়েছেন ২০২১ সালে কোপা আমেরিকা ও পরের বছর মরুর বুকে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে। এবার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে ট্রফির ভাণ্ডারে সমৃদ্ধি বাড়ালেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী ৩৭ বর্ষী ইতিহাসের এখন সর্বোচ্চ ট্রফির মালিক।

দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। একসময়ের সতীর্থ দানি আলভেজকে ছাড়িয়ে গেছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিকও এখন তিনি। আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে ৪৫টি শিরোপা জিতেছেন কিংবদন্তি মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি সংখ্যা ৩৫।

আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসি জিতেছেন ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। তারপর ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণ ওঠে গলায়। সবচেয়ে বড় তিন সাফল্য এসেছে ২০২১ সাল থেকে। ২০২১ ও ২০২৪ সালে জিতলেন টানা দুটি কোপা আমেরিকা, ২০২২ সালে জিতেছেন লা ফিনালিস্সিমা ট্রফি। ২০২২ সালে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জিতেছেন।

মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা ডেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। জিতেছেন ৩টি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউয়েফা সুপার কাপও।

বার্সেলোনা ছেড়ে মেসি ক্লাব ফুটবলে শুরুতে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। ক্লাবটির হয়ে ২টি লিগ ওয়ান শিরোপা ও একটি লিগ কাপ জিতেছেন। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার।

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪বার্সেলোনামেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

রোহিঙ্গা প্রত্যাবাসন: আরাকান আর্মির কূটনৈতিক অগ্রগতির চাবিকাঠি

Next Post

রাজাকার স্লোগান দেওয়াদের শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি

Next Post
বিক্ষোভকারীরা শ্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজাকার স্লোগান দেওয়াদের শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি

মার্টিনেজ গোল্ডেন বুট জেতার জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুপারসাব’ মার্টিনেজের দখলে গোল্ডেন বুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT