চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি কখন অবসরে যাবেন সে ‘অধিকার’ অর্জন করেছে: আগুয়েরো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 28, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ভাবছেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেইন্ট জার্মেইন থেকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আসার পর দুই বছর কাটিয়ে ফেলেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চলতি মৌসুম শেষ হলে ইন্টার মিয়ামির সাথে চুক্তি শেষ হয়ে যাবে তার। এ সময় মেজর লিগ সকারে তার চুক্তি ও অবসর নিয়ে গুঞ্জন উঠেছে। মেসির অবসরের গুঞ্জনে চটেছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো।

৩৮ বর্ষী মেসির ইন্টার মিয়ামিতে আরও ১২ মাস চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ এখনও কার্যকর হয়নি। আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য এখানে থেকেও যেতে পারেন মেসি। তবে সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাব আসতেই থাকবে তার জন্য।

মেসির অবসর গুঞ্জনে জাতীয় দলের সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো বলেছেন, ‘মেসির অবসরের বিষয়টি নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি। মেসি সেই অধিকার অর্জন করেছে সে কোথায় খেলতে চায় এবং কত সময় ধরে খেলতে চায়। যতক্ষণ সে খেলতে থাকবে, সেটা দেখাও শান্তির।’

‘এটা তার উপর অনেক বড় প্রভাব ফেলবে। সে এমন একজন খেলোয়াড় যার ব্যক্তিত্ব অনেক ভালো এবং দলের প্রতি তার মনোভাব খুবই ইতিবাচক। রদ্রিগো ডে পল মেসিকে ভালো করে জানে। আশা করছি সে ক্লাব এবং মেজর লিগ সকারে ইতিবাচক প্রভাব রাখবে।’

সম্প্রতি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। মেজর লিগ সকারের অলস্টার গেমে না খেলায় এ শাস্তি পান আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

Tags: আগুয়েরোআর্জেন্টিনাআলবাইন্টার মিয়ামিডে পলমেসিলিড স্পোর্টস
Previous Post

নির্বাচনের জন্য ধাপে ধাপে পুলিশ প্রশিক্ষণ শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ট্রেনের সংঘর্ষ: লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ

Next Post
লালমনিরহাটে ট্রেনের সংঘর্ষের কারণে ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের সংঘর্ষ: লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT